আজকের হরতালে মহানেতা ইমরান আইচ সরকার কোন বাধা দিবে না বলে গতদিন গণমাধ্যম কে অবগত করেছে, তিনি বলেছেন যেহেতু বিএনপি গনতান্ত্রিক দল তাই শাহাবাগ প্রজন্ম চত্তর বিএনপির ডাকা হরতালে বাধা দিবে না।
এখন প্রশ্ন সাকা চৌধুরী নামক রাজাকার কে নিয়ে বহু লেখা বহু আন্দোলনের পর তাকে জেলে প্রেরন করে আইনি বিচারের মুখোমুখি করে যখন সাকার যুদ্ধ অপরাধের বিচার কাজ চলছে তখন কেন এই গনজাগরন মঞ্চে সাকা কে নিয়ে কোন ক্ষোভ প্রকাশ করা হলনা??সাকা বিএনপির একজন প্রথম সারির নেতা তাহলে কি এই গনতান্রিক দলের নেতা হবার সুবাদে সে বিশেষ সুবিধা পাবে??
প্রসঙ্গত আওামি দলের অনেকর নামে যুদ্ধ অপরাধের কথা প্রকাশ হলেও অনেকে এদের চরিত্রের নতুন বর্ণনা দিয়েছেন এবং এরা রাজাকার নয় যুদ্ধ অপরাধী নয় এসবের প্রমানে পায়ের ঘাম মাথায় তুলছেন।
আজকের হরতালে ইমরান সাহেবের এই অবস্থান কি সাকার প্রতি তার পূর্ণ সমর্থন?? এই প্রশ্নটা না তুলে পারলাম না।নেতা নেত্রীহীন শাহাবাগ যখন তাঁদের নেতা কে খুজে পেল তখন তাঁদের অবস্থান তো আরও শক্ত হওয়া উচিৎ, তাঁদের দাবি তো আরও জনমুখি হওয়া উচিৎ কিন্তু সেখানে অরাজনৈতিক মঞ্চে কেন রাজনৈতিক গনতান্ত্রিক বিষয় গুলো প্রাধান্য পাচ্ছে??
সাকা কে নিয়ে কথা না বলা বা আওামি বিশেষ শ্রেনির একদল মুখোশ ধারিদের নিয়ে কথা না বলা কেমন সাধারন জনগনের গন দাবি তা বুঝতে পারছি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


