somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইএস (ইসলামিক স্টেট) এবং ইসলাম

২২ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মধ্যযুগের ইসলামিক রীতি দ্বারা কিছুটা প্রভাবিত হলেও ইসলামিক স্টেট তথা সংক্ষেপে আইএস মুসলিম সম্প্রদায়ের কালচার,অর্থনৈতিক এবং রাজনৈতিক তাগিদে গঠিত হয় ।
নানান সময়ে জিহাদ অথবা অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত হয়েছিল মুহম্মদ সঃ এর জীবদ্দশায় , এমনকি ওনার মৃত্যুর পরে খলিফাদের আমলেও এরকম ঐতিহাসিক কিছু যুদ্ধ হয় । কিন্তু অন্তত সুসংগঠিত এবং দুপক্ষের চুক্তিসাপেক্ষেই এবং সাধারন মুসলিম অথবা অমুসলিম সম্প্রদায়ের জ্ঞাতেই । কিন্তু অবশ্যই নিরপেক্ষদের এর বাইরে রেখে বর্তমান সময়ের চুক্তিসম্মত সৈন্যপরিচালিত যুদ্ধের মতোই ।

তো যাই হোক , বিংশ শতাব্দীর গোঁড়ার দিকে আবুল আল মওদুদি (জামায়াত-এ ইসলাম এর প্রতিষ্ঠাতা) , আয়তুল্লাহ রহল্লা খোমেনী , ইশরার আহমেদ এবং সায়েদ কুতুব ইসলামিক স্টেট এর ধারণা দেন ।
এরপরে আলকায়েদা, বোকো হারাম, হিজবোল্লাহ, ইসলামি আন্দোলন বাংলাদেশ ,জামায়াতে ইসলাম পাকিস্তান, মুসলিম ব্রাদারহুড , তালিবান এবং আরও কিছু সংগঠন আই এসএর অন্তর্গত হয় ।
যদিও বিভিন্ন সময়ে সংগঠিত নানান জঙ্গিহামলা , অমুসলিম অধ্যুষিত রাষ্ট্রের উপরে অতর্কিত এমনকি মাঝেমাঝে ঘোষণা দিয়েও হামলা হলেও এক সংগঠনের সাথে অন্য সংগঠনের কোন সম্পৃক্ততার স্পষ্ট প্রমাণ মেলে নি ।
তবে সমর্থন থাকে এটা নিশ্চিত । কেননা এদের প্রত্যেকেরই কমন শত্রুদেশ এবং প্রতিষ্ঠান রয়েছে ।
মজার ব্যাপার হল, এই সংগঠনগুলো কখনই একইসাথে কোন কার্যক্রম করেনি । পরিকল্পনা যে একসময়ে হয়নি তা বলা দুষ্কর ।

কথা হল , নাম ইসলামিক স্টেট হলেও ইসলাম মূলত একে সমর্থন করে কিনা অথবা ইসলামের মূল একটি নীতির সাথেও এর যেকোনো ভিত্তির সম্পৃক্ততা আছে কিনা । প্রথমত, ইসলাম আইএসের মতো সংগঠন সমর্থন করে না । কিন্তু আইএসের মূলনীতির সাথে ইসলামের কিছু নিয়মরীতির সম্পৃক্ততা আছে । কিন্তু তাও পরোক্ষ ।
কেননা , চারটা মূলনীতি (জিহাদ,শারিয়াহ,সুন্নাহ,উম্মাহ) আইএস অনুসরণ সংগঠিত হওয়ার সময়ে দিয়েছিল , তা এখন জিহাদেই আটকে গেছে । এমনকি , ইসলামে যেই জিহাদের উল্লেখ আছে সেই ধারণা থেকেও অনেকখানি সরে গিয়েছে আইএস ।
জিহাদ কখনই কোনপ্রকার অমুসলিম কিংবা অবিশ্বাসীকে হত্যা করাকে সমর্থন করেনি ।
হ্যাঁ , এমন নয় যে , ইসলাম প্রতিষ্ঠার সময় কাউকে হত্যা করা হয়নি । তখন সিচুয়েশন ছিল ওরকম । কেননা তখন অমুসলিমরা সরাসরি মুসলমানদের আঘাত করত । আর আঘাতের প্রতিবাদ করাকে ইসলাম জায়েজ করেছে ।
এমনকি , যুদ্ধ পরবর্তী সময়ে বন্দীদের সাথেও অত্যন্ত মার্জিতভাবে কথা বলার অথবা জবানবন্দি নেওয়ার প্রচলন করেছে ইসলাম ।
মুহম্মদ সঃ এর সময়ে এমনকি খিলাফতের সময়েও বন্দীদের হত্যা করা হত না । অপহরণ করে হত্যা করা তো অনেক দূরের কথা ।

ইসলাম সবসময়ই শান্তি অনুসরণ করতে বলেছে , ফ্যাসাদ নয় । সুখে থাকতে বলেছে, অকারণে যুদ্ধ করতে নয় । ইসলাম আপনাকে সৃষ্টির সেরা জীব বলেছে । সুতরাং আপনার বিবেক দিয়েই আপনি মানুষকে সুখের পথে শান্তির দিকে ধাবিত করবেন , নিজেও সেদিকেই যাবেন । কখনই অকারণে অস্ত্র হাতে নিবেন না ।
অস্ত্র শুধু ব্যবহৃত হোক দেশমাতৃকাকে রক্ষা করার কাজে ।
বিধাতা আইএস কে শান্তির পথ দেখাক ।


সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ২:২৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×