ফিরে ফিরে আসি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কেউ মান আর নাইবা মান ; আমি কবি, চির কবি-
যুগে যুগে আমি ফিরেছি গেয়ে মুক্তির ভৈরবী।
কবিতায় আমি বিলিয়ে চলেছি সুগন্ধি তাজা ফুল,
যুগে যুগে আমি জীবনানন্দ-রবীন্দ্র-নজরুল।
কথা বলে যাই কবিতায়-গানে সুরে বেঁধে হৃদি তার
সৃষ্টির সেরা সুন্দর আমি স্রষ্টার উপহার।
আমার আমিত্ব সকলের মাঝে বিন্দু বিন্দু করে
চৌমকত্ব দিয়েছেন খোদা আমাকেই ভেঙে গড়ে।
আদি যুগ হতে আজোবধি তাই আমি চির আধুনিক
গহন অরুণ হৃদজ্বলা হয়ে নানা রূপে ঝিকিমিক।
আমি হিন্দু-বৌদ্ধ-মুসলিম-খ্রিস্টান ইহুদি তাবৎ জাতে
মহান স্রষ্টার বাণী ছড়িয়েছি কবিতা ও সঙ্গীতে।
আমি তাই সবাকার-
ঘুর্ণীবর্তে পাক খেয়ে খেয়ে ফিরে আসি বারবার।।
নেশাখোর কাব্যগ্রন্থের অন্তর্গত
১৯ অগাস্ট ২০০১, পাঠানটোলা, ধামরাই।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।