ধ্যায়ানী সে
ধ্যায়ানী সে বসে এক মুগ্ধ মুরতি-,
কোমল মায়াবী সুধা আলো মেখে গায়।
মৃত্তিকা দেহধারী অন্যলোকের-,
নির্জনে জ্বালে আলো হেরার গুহায়।।
তাঁর রূপ-ই সৃজনের প্রথম প্রকাশ,
স্রষ্টাও তাতে কিছু রয় নি গোপন।
আপনার রূপে মজে মেটে নি যে আশ,
ধ্যায়ানীর মাঝে যাঁর নিতি বিচরণ।।
জানতে ইচ্ছে করে
তিনি দেখতে কেমন ছিলেন বড়ো জানতে ইচ্ছে করে
ধ্যায়ানলোকের থির মুরতি হেরার গহ্বরে।
বড়ো জানতে ইচ্ছে করে।।
জোড়াসন না বজ্রাসনে নাকি নামাজরত
আসন পেতে বসেছিলেন প্রভুর মনের মতো
কোন ধ্যায়ানে ডুবেছিলেন প্রণয় সরোবরে!
বড়ো জানতে ইচ্ছে করে।।
নির্জনে এ বিস্ময়কর প্রেমের মিলন মেলায়-
ভাব বিনিময় হয়েছিলো রাসুল (সা)-খোদাতা’লায়!
অমনি প্রণয় চায় যদি কেউ মিলবে কেমন করে!
বড়ো জানতে ইচ্ছে করে।।
কবিতা দু’টি প্রণয় নেশার টানে কাব্যগ্রন্থের অন্তর্গত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




