somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হলিউডেও আইডিয়া চুরি!

২০ শে নভেম্বর, ২০০৬ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইডিয়া চুরি কিংবা কাহিনীর অনুকরণ হলিউডে এখন হরহামেশাই ঘটছে। 'দ্য ম্যাট্রিক্স', 'দ্য লাস্ট সামুরাই', 'ব্রোকেন ফ্লাওয়ার', 'অ্যামিস্টাড', 'পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান'-এর মতো ব্লকবাস্টারও এ দোষে দুষ্ট। টম ক্রুজের বহুল আলোচিত 'ভ্যানিলা স্কাই' ফরাসি ছবি 'ওপেন ইওর আইস'-এর ছায়া অবলম্বনে তৈরি। এমনটা যে হঠাৎ হঠাৎ ঘটে তা নয়। মাঝে মাঝেই দেখা যায় কয়েক যুগ আগের ছবির মূল কাহিনীকে একটু ঘষামাজা করে স্ক্রিপ্ট দাঁড় করিয়েছে হলিউডের নির্মাতারা।
রাউন্ডারসহ অসংখ্য জনপ্রিয় ছবির পরিচালক জেফ গ্রোস বলেন, সামান্য কিছু অর্থ ঢাললেই স্ক্রিপ্ট রাইটারদের কাছ থেকে চিত্রনাট্য পাওয়া যায়। কিন' সেটার গ্রহণযোগ্যতা পরিচালককেই অনুধাবন করতে হবে বলে তিনি মনে করেন। তার মতে, ছবির প্রাণই হচ্ছে তার চিত্রনাট্য। তবে তরুণ এক পরিচালক বলেন, আইডিয়া চুরি করা হচ্ছে নাকি কাহিনীর নয়া সংস্করণ হচ্ছে সেটা জানার বিষয়।
হলিউডে প্রতিদিন নতুন চিনত্দা আর বিভিন্ন কাহিনীর ওপর ভর করে গড়ে উঠছে নতুন স্ক্রিপ্ট। বিক্রিও হচ্ছে চড়া মূল্যে। বিশ্বখ্যাত কলম্বিয়া প্রোডাকশন হাউস বছরে সবচে বেশি চলচ্চিত্র তৈরি করে। আর সবচে বেশি গুরুত্ব দেয় মৌলিক চিত্রনাট্যের ওপর।
চলচ্চিত্র সমালোচকরা মনে করেন, বিশ্বের চলচ্চিত্রপ্রেমী দর্শকেরা হলিউডের ছবি দেখার জন্য উৎসুক হয়ে থাকে বলেই তাদের উচিত না আইডিয়া চুরি, চিত্রনাট্য বা কাহিনীর অনুকরনকে প্রশ্রয় দেয়া। হলিউডের সবচে পুরনো প্রোডাকশন হাউস ওয়ার্নার ব্রাদার্স এখনও চলচ্চিত্র নির্মাণে মৌলিক চিত্রনাট্যকে প্রাধান্য দিয়ে তাদের দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রেখেছে।
যুক্তরাষ্ট্রে আইডিয়া চুরি সংক্রানত্দ শক্ত আইন আছে। প্রচলিত আইন অনুসারে, কোনো ব্যক্তি যদি কাহিনী, চিত্রনাট্য বা আইডিয়া একবার কোনো প্রডাকশান হাউসে উপস্থাপন করে তবে তার স্বত্বাধিকারী তিনি নিজেই থাকবেন। এ আইডিয়া যদি অন্য কেউ অনুমতি ছাড়া কাজে লাগায় তবে ক্ষতিগ্রসত্দ ব্যক্তি বা প্রতিষ্ঠান দোষীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×