somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারেক রহমানের বাড়ির বাইরে যাওয়া নিষেধ 'দিস ইজ নট দ্য ফাইনাল, সামনে আরো দিন আছে' সাকা (ক্লোজআপহাসি) দেশ ছাড়ছেন জমিরউদ্দিন

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরাপড়ার আশঙ্কায় পিতার মাজারে গিয়ে ফাতেহা পাঠও করতে না পারার বেদনা তাড়া করে ফিরছে তাকে। তিনি তারেক রহমান। সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র। ঘটনাটি গত 19 জানুয়ারি জিয়ার জন্মবার্ষিকীর দিনের। আসলে তার আগে থেকেই যৌথবাহিনীর নাগালের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। কার্যত তারেক রহমানের ক্যান্টনমেন্টের শহীদ মইনুল সড়কের বাড়িটির চারপাশে গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান নিয়েছে। যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে তাকে। গত বেশ কিছুদিন যাবৎ তারেক রহমানকে যৌথবাহিনী হন্যে হয়ে খুঁজলেও গতকাল সোমবার ভোর থেকে তারেক বাসায় অবস্থান করছেন বলে খবর পাওয়ার পর ওই বাসার ওপর কঠোরভাবে নজরদারি আরোপ করা হয়। ওই সড়কে যানবাহন চলাচলও নিয়ন্ত্রিত করা হয়। সরকারের ওপর মহলের নির্দেশ পাওয়া মাত্রই তারেককে গ্রেপ্তার করা হবে। সংশ্লিষ্ট সূত্রে একথা জানা যায়।সূত্র জানায়, যৌথবাহিনীর তাড়া খেয়ে গত কয়েকদিন ঘরে না থাকা তারেক রহমান শেষ পর্যনত্দ ঘরে ফিরেছেন। সব মিলিয়ে এক রকম আশ্রয়হীন হয়ে পড়েছিলেন এক সময়ের প্রচণ্ড প্রভাবশালী তারেক রহমান। মা খালেদা জিয়ার সঙ্গেও কোনো যোগাযোগ ছিল না। স্ত্রী জোবায়দা রহমানও জানতেন না তার স্বামী কোথায় আছেন, কি অবস্থায় আছেন। ক্ষমতায় থাকার 5 বছরে যারা তারেকের কাছ থেকে সুবিধা নিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন তারাও আর কোনো সাহায্য করতে রাজি ছিলেন না।
বিভিন্ন সূত্রে জানা গেছে, যৌথবাহিনীর অভিযান শুর" হওয়ার পরেও তারেক রহমান নিয়মিত হাওয়া ভবনে এসে অফিস করেছেন। যায়যায়দিন পত্রিকা অফিসে গিয়েও বসেছেন দলের লোকজনকে সাথে নিয়ে। কিন' তার ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন যৌথবাহিনীর হাতে আটক হওয়ার খবরে ভীত হয়ে পড়েন তিনি। নিজের চলাফেরা নিয়ন্ত্রিত করেন। 25 জানুয়ারির পর থেকে হঠাৎ করেই ক্যান্টনমেন্টের বাসভবন থেকে লাপাত্তা হয়ে যান তারেক রহমান। যৌথবাহিনীর ভয়ে আত্মগোপন করেন তিনি। এ অবস্থায় দলের বিভিন্ন সত্দরের নেতাদের কাছে তিনি আশ্রয় চান। কিন' কেউই তাকে এখন আর আশ্রয় দিতে রাজি হচ্ছেন না। সপ্তাহখানেক আগে তারেক বিএনপির এক নেতার কাছে গিয়ে আশ্রয় চান। কিন' ঐ নেতা নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে আশ্রয় দিতে অপারগতা প্রকাশ করেন। তারেক তার কাছে বিশ্রাম নেওয়ার জন্য 3 ঘণ্টা সময় চান। ঐ নেতা তাতেও রাজি না হওয়ায় তারেক ফিরে যান। 4 দিন আগে সন্ধ্যার দিকে তারেক রহমান যান যায়যায়দিন অফিসে। কিন' সেখান থেকে তাকে অন্যত্র চলে যেতে বলা হয়। ফলে 20 মিনিট অবস্থান করার পর তারেক বেরিয়ে যান।
সূত্র আরো জানায়, গ্রেপ্তার হতে পারে, মায়ের এই সতর্কবাণীর পরেই গা-ঢাকা দেন তারেক রহমান। এরপর থেকে তার মা খালেদা জিয়াসহ পরিবারের কারো সঙ্গেই তার কোনো যোগাযোগ ছিল না। তারেকের স্ত্রী জোবায়দা রহমানও জানতেন না তার স্বামী কোথায় আছেন। তিনি বেশ কয়েকবার স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তবে তিনি ঢাকাতেই আত্মগোপন করে ছিলেন বলে সূত্রে জানা গেছে। গতকাল হঠাৎ করে তিনি তার আত্মগোপন অবস্থা থেকে বাসায় এসে হাজির হন। এরপরই তার বাসায় গোয়েন্দা নজরদারি শুর" হয়।
তারেকের মতোই গা-ঢাকা দিয়েছেন তার ছোট ভাই আরাফাত রহমান কোকো। প্রায় দেড় সপ্তাহ আগে গা-ঢাকা দেন আরাফাত।

সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:৩৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×