somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফালু, বুলু, দুলু, মুলা বা পটলদের দিয়ে দেশ চালানো সম্ভব নয়-বেগম জিয়ার অসহায়ত্ব দেখে খারাপ লাগছে: কর্নেল অলি

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেগম জিয়ার আজকের এই অসহায়ত্ব দেখে খারাপ লাগছে, দুঃখ হচ্ছে। সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে গত 3 বছর ধরে আমি যেসব কথা বলে এসেছি তিনি যদি সেগুলোর একটিও কানে নিতেন তাহলে আজ এ দশা হতো না। তার দাম্ভিকতা, অহঙ্কার ও মেজাজ দেখে আমি অবাক হয়েছি। হেসেখেলে তিনি আমার সব কথা উড়িয়ে দিয়েছেন। এজন্য আজ শুধু বলবো_ আল্লাহ মহান।
গতকাল আমাদের সময়কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মনত্দব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির পদত্যাগী সদস্য, এলডিপি নির্বাহী সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।
বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা কর্নেল অলি বলেন, জিয়াউর রহমানকে সঙ্গে নিয়ে যে দল প্রতিষ্ঠা করেছিলাম তা আজ সন্ত্রাস ও দুর্নীতির কাঠগড়ায় আসামি। কাজেই খারাপ তো লাগবেই।
তিনি বলেন, সুযোগ সন্ধানের জন্য আমি বিএনপি ছাড়িনি। কেউ আমাকে বেরও করে দেয়নি। ভালো লাগেনি বলে ক্ষমতায় থাকাকালেই অনেক সহকর্মী রেখে চলে এসেছি। সুতরাং আমাদের দল করা আর অন্যদের দল করার মধ্যে তফাৎ রয়েছে।
এলডিপি নেতা বলেন, সন্ত্রাস ও দুর্নীতির গডফাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ড. ফখরুদ্দীন আহমদের সরকারের কাছে সব উপাদান আছে। আটককৃত ফালু-মামুনের মাধ্যমে দুর্নীতির গভীর সুড়ঙ্গে প্রবেশ সম্ভব। কে কোথায় কীভাবে লুটপাট করেছে তা উদঘাটনের পথ তারাই দেখিয়ে দেবে। ধুঁয়া ছেড়ে সুড়ঙ্গে প্রবেশ করতে হবে না। গর্তের ইঁদুর নিজে থেকেই ধরা দেবে।
যৌথবাহিনীর হাতে 15 শীর্ষ নেতার আটক প্রসঙ্গে তিনি বলেন, জনগণ যেখানে খুশি, আমিও সেখানে খুশি। রাজনীতিকে স্বচ্ছ ও দূষণমুক্ত করতে দুর্নীতিবাজদের কঠোর শাসত্দি পেতেই হবে। জনগণের সম্পদ লুণ্ঠনকারীরা আগামীতে যেন আর রাজনীতি করতে না পারে সে ব্যবস্থা করতে হবে। কারণ অতীতে দেখা গেছে, দুর্নীতিবাজরা ছাড়া পেয়ে ফের বিভিন্ন রাজনৈতিক দলে আশ্রয় নেয়।
অলি আহমদ বলেন, নির্বাচন কমিশন, বিচারবিভাগ, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ঠিক না করে নির্বাচন দিয়ে লাভ নেই। কারণ দুর্নীতিবাজরা অত্যনত্দ শক্তিশালী। তারা যেন আগামী 50 বছরেও নির্বাচন করতে না পারে বর্তমান সরকারকে সে ব্যবস্থা নিতে হবে। লুটেরাদের দখল থেকে জনগণের সম্পদ উদ্ধার করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি প্রসত্দাব করেন, নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদেরকে নূ্যনতম গ্র্যাজুয়েট হতে হবে। তা না হলে অশিক্ষিত লোকেরা সংসদে গিয়ে কী করবে। আন্ডার গ্র্যাজুয়েট প্রধানমন্ত্রী বা মন্ত্রী হয়ে কীভাবে ডক্টরেটধারী সচিবদের সঙ্গে কথা বলবেন? এজন্যই বলি_ আলু, ফালু, বুলু, দুলু, মুলা বা পটলদের দিয়ে দেশ চালানো সম্ভব নয়। কর্নেল অলি বলেন, এ সরকার কিছু সময় নিক, এতে সমস্যা নেই। সরকার ধীরে ধীরে এগুচ্ছে। তাদেরকে আনত্দরিক মোবারকবাদ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×