তিন কোটি টাকার ওজন কত ?
১০ ই এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাঁচ শ' টাকার নোটের 100টির একটি বান্ডিলে হয় 50 হাজার টাকা। ছোট আকারের নোট হলে এক বান্ডিলের ওজন 95 গ্রাম, বড় আকারের 115 গ্রাম। সে হিসাবে তিন কোটি টাকার জন্য মোট 6 শ' বান্ডিল পাঁচ শ টাকার নোট লাগবে, যার ওজন দাঁড়ায় 57 বা 69 কেজি। আর এগুলো বহনের জন্য লাগবে একটি বিশালাকৃতির সুটকেস। অতএব তিন কোটি টাকা ওই রকম একটি সুটকেসে ভরে একজন লোকের পক্ষে গণভবনের গেট থেকে প্রায় 2 শ' ফুট দূরে শেখ হাসিনার অফিস কক্ষে নিয়ে যাওয়া কীভাবে সম্ভব? 'ওয়েসটমন্ট বাংলাদেশ লিমিটেড' নামের কোমপানির চেয়ারম্যান কাজী তাজুল ইসলাম ফারুক সোমবার আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদধে 3 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করেন। মামলার এজাহারে তিনি জানান, 50 হাজার টাকা করে মোট 600 বান্ডিলে তিনি 3 কোটি টাকা একটি বড় সু্যটকেসে ঢুকিয়ে সাবেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। সাধারণত একটি সু্যটকেস লম্বায় দেড় ফুট, উচ্চতায় 14 ইঞ্চি এবং চওড়ায় দেড় ফুট হয়ে থাকে। এই হিসাব অনুযায়ী একটি সু্যটকেসে সর্বোচ্চ 500 টাকার নোটের 300 বান্ডিল রাখা সম্ভব। এর মানে একটি সু্যটকেসে দেড় কোটি টাকা রাখা যাবে। সেখানে কীভাবে 600 বান্ডিলে 3 কোটি টাকা রাখা সম্ভব হলো!বর্তমানে বাংলাদেশে যে ধরনের সু্যটকেস ব্যবহার করা হয়ে থাকে তাতে একটি সু্যটকেসে 500 টাকার 600 বান্ডিল বহন করা সম্ভব নয়। 600 বান্ডিল বহনের জন্য আলাদাভাবে অর্ডার দিয়ে নতুন সু্যটকেস তৈরি করতে হবে। 500 টাকার নোট ওজন করেছেন। একেকটি বান্ডিলের ওজন 95 গ্রাম। ওই হিসাবে বর্তমানে চালু ছোট আকৃতির 500 টাকার 600 বান্ডিলের ওজন 57 কেজি। আর বৃহদাকৃতির নোটের এক বান্ডিলের ওজন 115 গ্রাম। সু্যটকেসসহ 600 বান্ডিলের ওজন 89 কেজি। গণভবনে প্রবেশের সিঁড়ি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিস প্রায় দু শ' ফুট দূরত্বে।একজন ব্যক্তির পক্ষে ওই পরিমাণ ওজনের সু্যটকেস বহন করা একেবারেই অসম্ভব।
পরিমার্জিত ঃ সমকাল
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন
গোকুলে বাড়িছে সেপরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫

ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২
একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন
আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন