**************************************************
ওরা কোন মা যাদের জন্য 'বিশ্ব মা দিবস'?
ওরা হচ্ছে সেই মা, যে তার সন্তানকে নিজের কোলে না ঘুম পাড়িয়ে আলাদা খাটে ঘুম পাড়িয়েছে।
ওরা হচ্ছে সেই মা, যে তার সন্তানকে ডাইপার পরিয়ে তার পেশাব পায়খানার মধ্যেই তাকে রেখেছে। নিজে শুকনোতে শুয়ে সন্তানকে আর্দ্রতায় রেখেছে।
ওরা হচ্ছে সেই মা, যে কুকুরকে কোলেতে আর সন্তানকে ট্রলিতে করে চলে।
ওরা হচ্ছে সেই মা, যে সন্তানকে নিজের মমতায় না রেখে 'ডে কেয়ারে' রেখেছে।
ওরা সেই মা নয়, যে সন্তানের জন্য রাতের পর রাত না ঘুমিয়ে কাটায়।
ওরা সেই মা নয়, যে নিজে সন্তানের পেশাবের উপর ঘুমায়, কিন্তু সন্তানকে শুকনো রাখে।
ওরা সেই মা নয়, যে মা সন্তানকে পায়ের মধ্যে বালিশ পেতে আরাম করিয়ে ঘুম পাড়ায়।
ওরা সেই মা, যে সন্তানকে ভালবাসা দেয়নি, তাই বছরে একদিন ওরা সন্তানের ভালবাসা ভিক্ষা করে।
ওরা সেই মা, যারা সন্তানের 'ডে কেয়ার' এর বদলে এখন 'ওল্ড হোমে'।
ওরা সেই দেশী বাঙালি মা নয়, যার প্রতিদিনই 'বিশ্ব মা দিবস'।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



