হুজুরের সমীপে,
বছর দুই অাগের কথা শাবিপ্রবির সুপার ট্যালেন্ট কয়েক জন ছাত্রকে অাজীবন বহিষ্কার করা হয়। তাদের বিরুদ্ধে না ছিল টেন্ডারবাজির অভিযোগ না ছিল সহপাঠিনী দের ধষর্নের অভিযোগ অথবা না ছিল শিক্ষকদের কানের তলায় চড় মারার অভিযোগ।। অভিযোগ ছিল শুধু বর্তমান সময়ের সিন্ডিকেটের সাথে রাজনৈতিক অাদর্শের বৈরিতা। ব্যস এতটুকুই ছিল ওদের ছাত্রত্ব শেষ করার!! তখন সেই ছাত্রদেরই একজনের মা অাহত হৃদয় নিয়ে জাফর স্যার দের বলেছিল "অাপনাদের ছালাম কালাম কইরেই তাদের বাইর কইরলেন গো স্যার?? অার বদ গুলারে লগে রাইখলেন,, বিছার অামি হের কাছে ছাইলাম "মাবুদ গ তুই দেহিস "
::::::::::::::::::::::
একজন শিক্ষকের বড় অাদর্শ "শিক্ষকতা"। যখন এর ব্যত্যয় ঘটে তখনই ঘটে বিপত্তি।।
মাননীয় জাফর স্যার!! অাজ বৃিষ্টর জলে যখন অাত্বহত্যার কামনা করছেন সেই "ঘুসি বিশেষজ্ঞ" ছাত্র(?) বৃন্দের ঘুসি খেয়ে। তখন কি একবারও মনে হয়নি এর ক্ষেত্র অাপনাদেরই সৃষ্টি!! আর জয় বাংলা শ্লোগান দিয়ে কেলিয়ে অপমান করেছে বলে আপনি আঘাত পেয়েছেন ?? কি যে বলেন !! এইতো সেদিন এমাজইদ্দিন স্যারকে জয়বাংলা বলে কেলিয়ে গেল তার পরে জয়বাংলা বলে আসিফ নজরুল স্যারের ক্ক্ষ তালা ভাঙল অথবা জয়বাংলা বলে বুয়েটের জাহাঙ্গির স্যারের প্যাদানি দিল কিংবা উচ্চ আদালতের দিকে মাথায় জাতীয় পতাকা বেধে জয়বাংলা বলে চেতনা ধারীর ”বিশেষ অঙগ” প্রর্দশনের সময় বা জয়বাংলা বলে বিশ্বজিতের পরিনতি টুকু !! এগুলোর সময় কি আপনার কোনো ”জয়বাংলার” অনুভূতি জাগেনি জনাব ??
যেদিন
অাদব কে বিতাড়িত করে বেয়াদব কে মিষ্টি খাইয়েছেন শুধু রাজনৈতিক অাদর্শের মাপকাঠিতে,,, সেদিনই অাপনাদের নসিব অাপনারাই লিখেছেন।।। এখন বৃষ্টি জলে চোখের জল মেশালে কি অার হবে??? অাপনাদের অাত্বাহুতি তো সেদিনই ঘটেছে।

সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



