somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরোনাম কি দিব বুঝতেছি না

২৮ শে মে, ২০১৫ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন হলো তেমন কিছু লেখি না। বলতে গেলে লিখতে ভাল লাগে না। অনেক লেখক আছেন তারা ভাল ভাল লিখেন- আমরা পড়ি। কিন্তু এই সব লেখার মাধ্যমে সমাজের কি কোন পরিবর্তন হচ্ছে? আমরা পড়ছি আর পিছনে ফেলছি তাই কাজের কাজ কিছুই হচ্ছে না।
এখন কেউ কাউকে মূল্য দেন না বা মূল্য দিতে পারেন না। শুনি আগে নাকি একটা লেখা বা বক্তৃতাই জাতিকে ঐক্যবদ্ধ করতো কিন্তু আজ দেখি তার পুরো উল্টোটাই! আজ আর লেখা বা বক্তব্যে ঐক্য নয় বরং বিভেদই বেশি সৃষ্টি হচ্ছে। তাছাড়া বর্তমানে মৌলিক কথা বলার মানুষ তেমন নাই বললেই চলে। যে সকল কথা বলা হয় বা বলেন তার প্রায় সবগুলোই ধার করা। কেউ বলেন বঙ্গবন্ধুর কথা আর কেউ বলেন স্বাধীনতার ঘোষকের কথা। কিন্তু বর্তমানে কি আর কিভাবে করতে হবে এই নিয়ে মাথা শুন্য।
বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী দীর্ঘদিন রাস্তায় পড়ে থেকে দুই নেত্রীকে একত্রে বসাতে চেষ্টা করলেন কিন্তু তাঁর সেই পথে বসা পথেই বসে গেল!
অনেকেই দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন কিন্তু সমাধানের জন্য মানুষ নেই, কারন আজ আর কেউ কাউকে মানতে চান না-একাই একশ- যার কারনে জনসাধারণ পথে বসলেও কারো কোন যায় আসে না।
বাংলাদেশের কত শত মানুষ আজ বিদেশ বিভুঁইয়ে মানবেতর জীবণ যাপন করছেন কিন্তু সরকারের নিকট সেই তথ্য নেই! আর থাকারই বা কি দরকার। যে হারে দেশের মানুষ বাড়ছে সেখান থেকে কিছু মানুষ এভাবে মরে গেলে সমস্য কোথায় বরং জনসংখ্যা কমানোর এটাও একটা পন্থা হতে পারে!
আজকে ভারতীয় সংস্কৃতি আমদানীর ফলে ভারতের মতোই বাংলাদেশে বাসে আর মাইক্রোতে নারী ধর্ষন হচ্ছে কিন্তু সে ব্যাপারে তেমন কারো কোন মাথা ব্যথা নাই। দু’একটা মানব বন্ধন হলেও সেটা দায় সারা। আর এই দায় সারা কাজেও পুলিশ সক্রিয়। এক্ষেত্রে পুলিশ কিন্তু দায় সারা কাজ করেন না বরং দায় নিয়েই কাজ করেন। বোধ হয় তাদের মতে- কি দু’চার জন নারীর সাথে দুষ্টোমি করা হলো আর তোমরা তার প্রতিবাদ জানাতে এসেছো, খেয়ে দেয়ে আর তোমাদের কাম নাই না!
দিনে-দুপুরে ঘরে ঢুকে নারী-পুরুষকে খুন করা হচ্ছে কিন্তু পুলিশ সেখানে নিষ্ক্রীয়, কারন সম্ভবত একটাই ওখানে গেলেতো আর নিজের তেমন লাভ হবে না, এজন্যই মনে হয় তারা রাজনীতি নিয়ে ব্যস্ত আছেন।
কত মানুষ যে আজ গুম হচ্ছে তার কয়টার খবরই বা আমরা রাখি! যে কয়েকটার খবর আমরা জানি তাঁদের উদ্ধারের বিষয়েও পুলিশ নির্বিকার। তাদের কাছে ওগুলো কোন কাজই নয় বলে মনে হয়।
উপরে যতগুলো বিষয় উল্লেখ করলাম এরকম অসংখ্য বিষয় আপনাদের জানা, কিন্তু এগুলোর সমাধান কবে আর কিভাবে হবে সেটা নিয়েই এখন চিন্তা এবং সেই অনুযায়ী কাজ করা সময়ের অনিবার্য দাবী বলে মনে করি।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×