somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হে নারী প্রথা ভাঙ্গ

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মেয়েরা মোটা, শুকনা বা কাল হলেই যত বিপদ । ছোটবেলা থেকে ই বাবা মা, আত্নীয়স্বজন,পাড়াপ্রতিবেশীর রাতের ঘুম যেন হারাম হয়ে যায় মেয়েদেরকে নিয়ে। আমরা একজন মানুষের গায়ের রং অথবা শারীরিক গঠন দিয়ে ই বিচার করা শিখেছি। যেহেতু মেয়েটির গায়ের রং কালো সেহেতু সে সুন্দর নয়। আবার মেয়েটি মোটা তাই মেয়েটি দেখতে ভাল নয় । কালো মেয়েটি ছোটবেলা থেকেই কালি ,পেচিঁ, অসুন্দর , পেত্নি ,মোটা মেয়েটি মুটি , ভোটকি, হাতি,ফার্মের মুরগি, আর শুকনা মেয়েটি শুটকি, চিকনি, নামেই আশেপাশে বা স্কুল কলেজে পরিচিত হয়ে যায় ।

একসময় যখন সে বুঝতে পারে তার শারীরিক অক্ষমতার জন্য অন্যরা তাকে অপমান করছে প্রতিনিয়ত তখন ই সে ঘুরে দাঁড়ায় অর্থাৎ গায়ের রং কালো মেয়েটি রং ফর্সা করতে ব্যবহার শুরু করে বোটানিক এরোমা , মমতাজ হারবাল, হোয়াইটেনিং হারবাল টাইপ ক্রিম ।

মোটা মেয়েটি হয়ত ব্যবহার করা শুরু করে মাত্র ১৪ দিনে ১৫ কেজি ওজান কমান অমুক হারবাল বড়ি খেয়ে অথবা সার্জারি করে স্লিম হোন তমুক ডাক্তারের কাছে ।

শুকনা মেয়েটি আবার গরু মোটা তাজাকরণের বড়ি খেয়ে রাতারাতি হয়ে যায় হস্তিনী।
আর এ সবই করা হয় অন্যর চোখে নিজের শরীর কে ভাল লাগাবার জন্য , তাতে পাওয়া যাবে ভাল প্রেমিক নয়ত পয়সা আছে এমন স্বামী।
একবার ও কি ভেবে দেখেছেন রং ফর্সাকারী ক্রিম ব্যবহারে হতে পারে আপনার স্কিন ক্যান্সার পর্যন্ত নষ্ট হতে পারে কিডনি ।ওজন কমানো ও বাড়ানোর ওষুধ খেয়ে নষ্ট হতে পারে আপনার লিভার, জমতে পারে ফুসফুসে পানি।

আমরা সবসময়ই কেন শারীরিক সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকি ? যেখানে একটি পুরুষ এসব ব্যাপারকে পাত্তাই দেয় না ? কেন মেয়েদেরকে ই সবসময় নিজেকে আবেদনময়ী হিসেবে সবার সামনে তুলে ধরতে হবে ? তবে কি মেয়েদের জন্মই হয়েছে পুরুষের মনোরঞ্জন করার জন্য ? যুক্তিতে তাই বলে । নারী স্বাধীনতা কি তবে আপনার শরীরের ভাঁজে ? খোলামেলা পোশাকে ? সেজেগুজে পটের বিবি হয়ে থাকার মধ্য ?স্বাধীনতা কেবল ৩৬-২৪-৩৬ ? রাত বিরাতে আড্ডা শেষে বাসায় ফেরার মধ্য ?
আমেদের এ বডি শেপ কে তৈরি করেছে > পুরুষ
বিজ্ঞাপনে পণ্য আমদেরকে কে বানাচ্ছে >পুরুষ
প্রগতিশীলতার পথ কে দেখাচ্ছে আপনাকে > পুরুষ
আপনার মা কখনো আপনাকে বলেছে খোলামেলা পোশাকে দেখতে ভাল লাগে? কে বলেছে >পুরুষ
এরকম হাজার হাজার রুলস আছে মেয়েদের জন্য যা তৈরি করেছে পুরুষ।
একটি মানুষ কি শুধু শরীর সর্বস্ব? এসব নিয়ম ভাঙ্গুন , লুতুপুতু টাইপ মেয়ে হয়ে পুরুষের মনোরঞ্জন না করে নিজের পায়ে দাঁড়ান..নিজে উপার্জন করুন। সিদ্ধান্ত নেওযার ক্ষমতা অর্জন করুন।দায়িত্ব কাধে নিতে শিখুন । সেটাই স্বাধীনতা। বাবা মারা যাওয়ার পর আমাকে অনেকে বলেছেন এখন থেকে তোমাকে ছেলের মত হতে হবে , আমি বলেছিলাম আমি ছেলে হতে পারব না তবে দ্বায়িত্বশীল মানুষ হতে চাই। নিজেকে আগে মানুষ হিসেবে ভাবুন, নারী হিসেবে নয়। নিজেকে শ্রদ্ধা করুন তবে অন্যজন ও আপনাকে শ্রদ্ধা করবে । কখনো নারী হিসেবে সুবিধা ভোগ করতে যাবেন না । শারীরিক গঠন নিয়ে গর্ব করার কিছু নেই ওটা আপনার সৃষ্টি নয় । আপনি সিনেমার নায়িকা নন যে দেহ দেখিয়ে আপনাকে উপার্জন করতে হবে । জিরো ফিগার , আর র্ং ফর্সা করা ছাড়াও পৃথিবীতে আরও অনেক কাজ আছে । যে আপনাকে ভালবাসবে সে এসব কিছু দেখবে না । কারো ভালবাসা পাওয়ার জন্য শারীরিক গঠন বদলানোর প্রয়োজন হয় না।
ভালবাসতে কেবল একটি কারন লাগে আর তা হল অজানা ।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৩
১৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×