কথায় বলে মানুষ তার স্বপ্নের সমান বড় , আমার ও কিছু অপূরণীয় স্বপ্ন আছে এ গুলা পূরণ করা সম্ভব আবার অসম্ভব ও বটে ।আমার কিছু ইচ্ছার কথা নিচে লিখলাম যত নিচের দিকে যাবেন ইচ্ছার মূল্য ততই বাড়বে ঠিকাচ্ছে....?
১. বিশ্বের সবচাইতে বড় ডিজাইনারের করা ঝাকানাকা ড্রেস পরে র্যাম্পে হাঁটার ইচ্ছা আমার অনেক দিনের।
২.আত্নীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত ,আধা পরিচিত, অপরিচিত সবাইকে টিভির সামনে বসাইয়া বিবিসি চ্যানেল এ একদিন নিউজ পরতে চাই ।
৩. এমন একটা ফিল্ম বানাবো যা দেইখা সারা বিশ্বের মানুষ টাসকিত হইবে । আমার মনে হয় এ কাজটা আমি ভাল পারব।
৪.বিশ্বের প্রতিটা দেশের কোন কোনায় কি আছে , কোন দেশের মানুষ ক্যামন,তাদের চলন বলন কেমন তা দেখার জন্য একবার বিশ্বভ্রমণে বের হতে চাই।
৫. এমন একটা বই লিখব যার জন্য জাতি আমাকে সারাজীবন মনে রাখবে।
৬.আমাদের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছাকাছি সাত দিন থাকার বড় ইচ্ছা!!একজন প্রধানমন্ত্রীর দিন কিভাবে শুরু করেন ও রাতের শেষ কিভাবে হয় ,উনি কিভাবে কিভাবে খান, কিভাবে সময় কাটান, কিভাবে ঘুমান , কাজের মানুষকে কিভাবে বকাঝকা করেন তা কাছ থেকে দেখতে বড়ই ইচ্ছে করে।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




