somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাওবাদী দমনে ‘গ্রে-হাউন্ড’ বাহিনী

০১ লা জুন, ২০১৩ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্ধ্র প্রদেশের মতো ভারতের অন্যান্য নকশাল অধ্যুষিত এলাকাতেও বিশেষ বাহিনী গড়ে তুলে মাওবাদীদের দমনের ঘোষণা দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে। সম্প্রতি ছত্তিশগড়ে সংঘটিত ভয়ংকর নকশাল হামলার পর গত শুক্রবার রায়পুরে এ মন্তব্য করেন মন্ত্রী।

গ্রে-হাউন্ড বাহিনী গড়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সব ধরণের সাহায্য করবে বলে আশ্বাস দেন তিনি। এর আগে নকশাল দমনে গ্রে-হাউন্ড বাহিনী তৈরি করেন রাজশেখর রেড্ডি। চন্দ্রবাবু নাইডু ক্ষমতা থেকে চলে যাওয়ার পর রাজশেখর নকশালদের সঙ্গে শান্তি আলোচনার পাশাপাশি এরকম একটি বাহিনী তৈরি করেন। বাহিনীটি তৈরি হয়েছিল বিশেষত নাল্লামাল্লা জঙ্গলের উপজাতি যুবকদের নিয়ে।

গ্রে-হাউন্ড বাহিনী পরিচালিত অপারেশনে ৮৩ জন নকশাল নেতাকে হত্যা করা হয়েছিল। এর মধ্যে ৪০ জন ছিল নকশালদের মিলিটারি কমিশনের সদস্য। এরপর অন্যান্য আরো কয়েকটি রাজ্যেও এ ধরণের বাহিনী তৈরি হতে থাকে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বস্তারে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ একযোগে নকশাল হামলার মোকাবিলা করবে। এদিন রাজভবনে মুখ্যমন্ত্রী রমন সিংয়ের সঙ্গে নকশাল সমস্যা নিয়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “হামলার ঘটনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, কেন্দ্র-রাজ্য যৌথভাবে নকশাল হামলার মোকাবেলা করা হবে।”

এদিকে ইতিমধ্যেই বস্তারের দুর্গম এলাকায় ৫ হাজার রাজ্য পুলিশ ও ৫ হাজার সিআরপিএফ জওয়ান মাওবাদীদের সন্ধানে তল্লাশি অভিযানে নেমেছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×