ওরাই চিত্রগুপ্ত, জাগ্রত প্রজন্ম
রক্তের আখরে লিখছে ইতিহাস
দধিচি ত্যাগে করে সময় মন্থন
এনেছে ফিরিয়ে আমার চেতনা, আমার অহংকার-
মুক্তিযুদ্ধের চেতনা নির্যাস।
ওরাই চিত্রগুপ্ত, জাগ্রত প্রজন্ম
অগ্নি শপথে প্রোজ্জ্বল বারুদ
চলছে শ্লোগান, চলছে শ্লোগান
'ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই..'
ইতিহাসের কলংকমোচন হবেই এবার ।
ওরাই চিত্রগুপ্ত, জাগ্রত প্রজন্ম
বুকের মাঝে এখনো চলছে মুক্তযুদ্ধ
অর্জুনলক্ষ্যভেদে দীপ্ত ওরা
মুক্তিযুদ্ধের খোয়াবনামা দেখায় স্বপ্ন
বন্দী প্রমিথিউস হবেই মুক্ত এবার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

