তারা এখন আস্তাকুড়ে
প্রজন্মের পর প্রজন্ম থু থু ছড়ায় তাদের মুখে
যেন মক্কায় রক্ষিত ইবলিশ স্তম্ভ
পুণ্যার্থীদের ঘৃণার প্রস্তর নিক্ষেপ ।
হ্যা , আমি সেই সব বিশ্বাস ঘাতকদেরের কথা বলছি
যারা একদিন করেছিলো আমাদের স্বাধীনতা প্রদীপ নির্বাপণ
মিরজাফর, ঘষেটি বেগম আর তাদের দোসর -
ভিন্ন সময় তখন
রাজায় রাজায় যুদ্ধ, নিরূপায় উলুখাগড়া
ইতিহাস সাক্ষী -প্রকৃতি নেয় প্রতিশোধ-
অপঘাতেই মরে একে একে বিশ্বাসঘাতক -
আত্মহননে নাটের গুরু রবার্ট ক্লাইভ ।
ইতিহাসের নতুন বাঁক
১৯৭১ দিয়েছে আমাদের অহংবোধ -
গেছে পাল্টে জামানা আজ
উলুখাগড়া নই আমরা
জেগেছে প্রজন্ম - শুনো ঐ মাভৈ
শুয়োরোর বাচ্চা, একাত্তরের রাজাকার
স্বহস্তেই খুড়ছি আমরা তোদের জন্যই আস্তাকুড় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

