somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংকটমোচনে সামরিক শাসন কাম্য নয়

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বর্তমান সংকটময় অবস্থা থেকে উত্তরণের জন্য কেউ কেউ দেশে সামরিক শাসনের প্রত্যাশা করছেন। এর চেয়ে নির্বোধ ভাবনা আর কি হতে পারে ! আমরা যারা নব্বইয়ের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছিলাম তারা জানি একজন সামরিক শাসককে বিতাড়ন করা কত কষ্টসাধ্য কার্যক্রম। সামরিক শাসন নিয়ে এ দেশবাসীর তিক্ত অভিঞ্জতা রয়েছে। পাকিস্তান আমলে আয়ুবী শাসন, এবং স্বাধীনতার পববর্তীতে জিয়া এবং এরশাদের সামরিক শাসনকাল যে কি বিশাল দুঃশাসন ছিল তা বলাই বাহুল্য। এই সব সামরিক শাসনগুলোর অবসানে জনগণকে প্রচুর মূল্য দিতে হযেছিলো যার পুনরাবৃত্তি কোন দেশপ্রেমিক ব্যক্তি চাইতে পারে না। সামরিক শাসন হবে উত্তপ্ত কড়াই থেকে জ্বলন্ত চুল্লিতে প্রবেশ করা।

বস্তুতঃ সামরিক শাসনের প্রেক্ষাপট তৈরী করার জন্য উদগ্রীব এখন জামায়েতে ইসলামি। সম্ভাব্য সামরিক শাসনে তারাই লাভবান হবে বেশী। কারণ সামরিক শাসন জারি হলে দেশে আপাতঃ স্বস্তি আনার জন্য সামরিক কতৃপক্ষ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের কাজ আপাততঃ স্থগিত রাখবে বলাই বাহুল্য। জামাত-শিবিরের চলমান নাশকতামূলক কার্যক্রম এই বার্তাই বহন করছে। বিনা উস্কানিতে হিন্দু মন্দির, বাড়িঘর জ্বালানো, পুলিশ হত্যা, রেললাইন, সেতু উপড়ানো, ইত্যাদি নাশকতামুলক কার্যক্রম করে তারা এখন সামরিক শাসনের প্রেক্ষাপট তৈরী করছে। দূর্ভাগ্যজনক হলেও বিএনপি জামাতের এই ফাঁদে পা দিয়েছে। সামরিক শাসন যদি সত্যি সত্যিইা আসে তাহলে যে বিএনপিও ক্ষতিগ্রস্ত হবে এ বাস্তবতা তারা বুঝতে পারছে না।

সামরিক শাসন না হলে বর্তমান সংকটময় অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি? উপায় আছে, আমরা যারা কোন দলীয় রাজনীতিতে সংশ্লিষ্ট না (এবং এরাই সংখ্যাগরিস্ঠ) তাদেরে সচেতন এবং প্রতাবাদী হয়ে ওঠা। আমরা জানি বিএনপির বেশীরভাগ সমর্থকই যুদ্ধাপরাধীর বিচার চান। চলমান জাগরণ মঞ্চের সাথে জড়িত আছেন নতুন প্রজন্মের অনেক বিএনপি সমর্থক তরুণ ছাত্র-ছাত্রী। জামায়াতকে ত্যাগ করতে তাদেরকে দলের নেতৃত্বের উপর চাপ প্রয়োগ করতে হবে। এতে ব্যর্থ হলে প্রয়োজনে নতুন নেতৃত্বে একটা ব্যাকেট বন্দি বিএনপি প্রতিষ্ঠা করতে হবে। বিএনপির অনেক নেতারাই আছেন স্বাধীনতা সপক্ষের শক্তি, যারা একাত্তরের গণহত্যার বিচার চান। এদের নেতৃত্বে প্রয়োজনে নতুন বিএনপি গঠন করেন। এবং দেখবেন কিছুদিনের মধ্যেই নতুন বিএনপিটিই হব বিএনপির মূল স্রোত। এ ব্যাপারে ড: বদরোদ্দৌজার বিকল্প ধারাও কাজে আসতে পারে। জামায়াতের খপ্পর থেকে বি এন পি বাঁচানোর দায়িত্ব এখন বিএনপির নতুন প্রজন্মের।

আর সংকট উত্তরণে আওয়ামী লীগকে হতে হবে কৌশলী যাতে হতাহতের সংখ্যা মাত্রা ছাড়িয়ে না যায় এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতাবস্থায় ফিরে আসে। যেহেতু জামায়েতে ইসলামি তার রাজনীতি নেতৃত্বের বিকেন্দ্রীয়করণ করেছে, প্রশাসনকেও সেভাবে কাজ করতে হবে। ইউনিয়ন, উপজিলা, জিলা প্রতিটি স্তরের সন্ত্রাসী জামাত দলের চেইন অব কমান্ড এ মূহূর্তেই ভেঙ্গে দিতে হবে। আর মসজিদ, মাদ্রাসাগুলোকে আনতে হবে নজনদারীতে, যাতে করে এইগুলোকে প্লাটফর্ম হিসেবে ব্যবহার করে জামাত কোন নাশকতামূলক কার্যক্রম চালাতে না পারে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×