somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রস্তাবিত সাইবার ট্রাইব্যুনালঃএকটি অশুভ সংকেত

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খবরে প্রকাশ ইসলাম ধর্ম অবমাননাকারী নাস্তিক ব্লগার ধরতে বিশেষ সাইবার ট্রাইবুনাল গঠন করতে যাচ্ছে সরকার। পাকিস্তানে রয়েছে ব্লাসফেমী আইন । যা সেখানে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যাপক ব্যবহৃত হচ্ছে।

মজার ব্যাপার হলো বিএনপি সরকারের দ্বারা নয় বরং মুক্তিযুদ্ধের চেতনা ধ্বজাধারী দাবিদার দল আওয়ামী লীগ সরকারের আমলেই আসন্ন হেফাজত ইসলামীর রাজনৈতিক কর্মসূচি মোকাবেলায় এই ট্রাইবুনাল গঠিন করার প্রস্তাবনা আসে সরকার তরফ থেকে !

উল্লেখ্য, পাকিস্তানী ঔপনিবেশিক শাসনামলের ধর্মান্ধতার বিপরীতে ধর্মনিরপেক্ষতা ছিল বঙ্গবন্ধুর আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা । হায়রে বঙ্গবন্ধু, হায়রে মুক্তিযুদ্ধ, হায়ের চেতনা, হায়রে প্রগতি ! সত্যিই উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ।

যা হোক প্রস্তাবিত সাইবার ট্রাইবুনাল বিষয়ে প্রাসঙ্গিক কিছু প্রশ্ন এসে যায়-

১। এ ধরণের ট্রাইব্যুনাল গঠন সংসদে কোন বিল আনয়ন না করে প্রাশাসনিক সিদ্ধান্তে করা কতোটুকু প্রযোজ্য?

২। বলা হচ্ছে প্রস্তাবিত সাইবার ট্রাইব্যুনালে ইসলাম ধর্মের অবমাননাকারী
বিচার করা হবে। কথা হচ্ছে, ইসলাম ধর্মের অবমাননার মাপকাঠি কি হবে? ইসলামের বিভিন্ন দল-উপদল-মাজহাবের মাঝে চিন্তাগত পার্থক্য রয়েছে। কোনটি সঠিক, কোনটি ভুল এ সিদ্ধান্ত কে দিবে?

৩। ধর্ম জিনিষটা ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল। প্রতিটি সমাজে সবকালেই নাস্তিক লোকজন ছিল, আছে এবং থাকবে। তারা কি তাদের মুক্তচিন্তা ভিত্তিক যৌক্তিক আলোচনা করতে পারবে না এই ট্রাইব্যুনালের কারণে?

৪। বলা হচ্ছে শুধু ইসলাম ধর্মের অবমাননার কথা। কিন্তু রাষ্ট্রেল দায়িত্ব দেশের প্রতিটি ধর্মগোষ্ঠির নিজ নিজ ধর্মে বিশ্বাসকরণ সহ ধর্মপালনের নিশ্চয়তা বিধান করা। বিশ্বাসের আলোকে প্রতিটি ধর্মগোষ্ঠীর কাছে তার নিজের ধর্মই সত্য। তাই যদি হয়ে থাকে প্রস্তাবিত ট্রাইব্যুনালটি কেন
বাংলাদেশের অপরাপর ধর্মগুলোর অবমাননাকারীদের আসামী হিসেবে বিচার করার এখতিয়ার পাবে না? এখানে উল্লেখ করা প্রয়োজন সাম্প্রতিককালে বাংলাদেশে বৌদ্ধ মন্দির সহ অনেক হিন্দু মন্দির ভাঙচুর/পোড়ানো হয়েছে। এ জঘন্য কাজগুলোর মাধ্যমে এইসব ধর্মের অবমাননা করা হয়েছে। জানা যায় এসব মন্দির পোড়ানোর কাজে উগ্রসাম্প্রদায়িক গোষ্ঠি ইন্টারনেট/ফেইসবুকের মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রয়াস চালিয়েছিল। এটিও সাইবার ক্রাইম ।প্রস্তাবিত ট্রাইব্যুনালটি কি অন্যধর্মের অবমাননাকরীদের বিচারের আওতায় আনবে?

যা হোক, মোদ্দাকথা- এ ধরণের ট্রাইব্যুনাল গঠনের পায়তারা দেশের জন্য বড় একটি অশুভ সংকেত।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×