মার্কেটিং, বুঝেছো হে মার্কেটিং
সাজাও নিজেকে, বাড়াও বাজার দর ।
প্রথমে দেখনদারি তারপর গুণবিচারী
প্যাকেজিং-ই সার কথা-
ঝলমলে মোড়কে বিকোয় বাতিল মাল।
এক্সিউজ মি স্যার, হবে না.. হবে না আমার দ্বারা
এখনো শরীরে লেগে আছে মাটির সোঁদাগন্ধ
উল্টোস্রোতে বৈঠা বাই উদাসী আমি -
রিমঝিম বৃষ্টি শোনায় আউলবাউলের তান ।
কোট-টাইয়ের খোলসে আজো আমি হাবাগোবা বাঙাল ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





