somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধ করো পান্তাভাত মস্করা !

০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধ করো পান্তাভাত মস্করা !

পহেলা বৈশাখ সমাগত। বাঙালীর প্রাণের উৎসব । নিঃসন্দেহে চলমান রাজনৈতিকে আবহে এবারের নববর্ষ বরণ ভিন্ন আমেজে পালিত হবে। বিশেষতঃ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত গণজাগরণের বিপরীতে মধ্যযুগীয় উন্মাদনায় ধর্মোন্মাদ গোষ্ঠীর উত্থানে আমাদেরকে বাঙালীর নিজস্ব উৎসব, অসাম্প্রদায়িক চেতনাই যার মূল উপজীব্য তাকে পালন করতে হবে সকল প্রকার বর্বর সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করার দীপ্ত শপথে।

তবে পহেলা বৈশাখ পালনে বিগত বেশ কিছু বছর ধরে একটি অপসংস্কৃতির দৃষ্টুকটু অনুপ্রবেশের বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। হ্যা, ইতোমধ্যেই এটি আজ পহেলা বৈশাখের 'অপরিহার্য অঙ্গ' হিসেবে পরিচিতি লাভ করেছে এবং তা হলো তথাকথিত 'পান্তা-ইলিশ' ভোজন পর্ব।

প্রথমেই আসা যাক পান্তাভাত প্রসঙ্গ। পান্তাভাত দেশীয় খাদ্য হলেও এটা বাঙালীর কোন শখের খাদ্য নয়। বরং পান্তাভাতে মাখানো রয়েছে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর যাপিত জীবনের অর্থনৈতিক অপরাগতার অশ্রুজল। ব্যক্তিবিশেষে হয়তো পান্তাভাত পছন্দের হতে পারে কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্রতার কষাঘাতে বাধ্যতামূলক নিত্যদিনের খাদ্য এই পান্তাভাত। উপাদেয় কিংবা পুষ্টিকর খাবার না হওয়া সত্ত্বেও হত দরিদ্র এ জনগোষ্ঠি তাদের পরিবার পরিজনদের নিয়ে নিতান্ত বাধ্য হয়েই দিনের পর দিন খেয়ে যাচ্ছে এই পান্তাভাত। তাদের দারিদ্রতার প্রেক্ষিতেই বাঙলা বাগধারায় প্রচলিত রয়েছে 'নুন আনতে পান্তা ফুরায়' প্রবচন।

হতদরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্রতার সিম্বল বলা যায় এ পান্তাভাত। ঢাকাকেন্দ্রিক ছিন্নমূল কতিপয় বাঙালী বাবুর কল্যাণে পায় একদশক যাবত এ হেন পান্তাভাতকে পহেলা বৈশাখ উদযাপনের একটি উপকরণ হিসেবে আজ প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর এর সাথে সংযোজিত হয়েছে ইলিশ মাছ যা ঐ হতদরিদ্র জনগোষ্ঠীর আজ স্বপ্ন খাবার।

পহেলা বৈশাখকে সামনে রেখে চলমান ভোগবাদ নির্দশিত সমাজ (Consumer Driven) সমাজে একধরণের পাগলামি পেয়ে বসেছে। তাই বাজারে বৈশাখ আসতে না আসতেই আট/দশগুণ দামে ইলিশ বিকোয়।

ভাবতে অবাক লাগে বছরের পর বছর পহেলা বৈশাখে এ হেন পান্তাভাতকে নিয়ে ভোজন উৎসব চলছে যা প্রকারান্তরে প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্রতাকে নিয়ে মস্করা করা!

আসুন এবারের পহেলা বৈশাখেই প্রান্তিক হতদরিদ্র জনগোষ্ঠীর সাথে এ ধরনের মস্করা বন্ধ করি।

এবারের পহেলা বৈশাখের শপথ হোক -

বন্ধ করো পান্তাভাত মস্করা
রুখে দাও সাম্প্রদায়িকতা।


বিঃ দ্রঃ- পহেলা বৈশাখে পান্তাভাত মস্করা বিষয়ক আমার প্রস্তাবনাটি পছন্দ হলে আমার এ পোষ্টটিকে স্টিকি করতে সামহোয়ারইন ব্লগ কতৃপক্ষকে অনুরোধ জানানোর বিনীত অনুরোধ করছি।




সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×