সবুরে মেওয়া ফলে
ফলে কি !
জীবন সীমিত দিগন্ত ছোঁয়া
দৈর্ঘ্যে নাগাল পাখি আয়ু
জানো তুমি জানি আমি কচুপাতা শিশির
অহল্যা পায় কি আর শরীরি তাপ!
অতএব কুইকমার্চ ফুরানোর আগে -
না তাবিজ, না মাদুলি, না ঝাড়ফুঁক
প্রেমদেব কানে কানে ধন্বন্তরী বিদ্যা
ঝেড়ে ফেলো সংশয় দ্বিধা কাঁটা দ্বন্দ্ব
শ্রেয়ষী এসো কাছে স্ট্রেইটকাট
ধরো হাত -
অর্জুন লক্ষ্যভেদ তুমি আমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




