আসুন আল্লামা ফরহাদ মজহার, হেফাজতে ইসলামী খেদমতকার
এবং ভূতপূর্ব কবি ফরহাদ মজহারের দুটি কবিতা পাঠ করি । নিঃসন্দেহে কবিতা দুটো ভীষণভাবে নারীবাদি।
তবে কি আল্লামা মজহার হেফাজতের গুরু সর্বমান্য আল্লামা শফি সাহেবের কাছে বাইয়াত গ্রহণের আগে তওবা করেছিলেন তার এহেন বেদ্বিন কাব্য চর্চার জন্য?
বোরখা
আমার বান্ধবী বোরখা পড়ে না, মোরে কয়
যাঁরা পরহেজগার তারা কভু নারীর শরীর
কুনজরে নয়, দেখে আল্লার শরিফ নয়নে;
লুচ্চা ও লম্পট যারা তারাই কেবল বোরখার
অজুহাত তোলে। আল্লা দিক্ কালো কাপড়ের
পট্টি বেঁধে এইসব পুরুষের নাপাক নজরে।
তোমার কি মত? দেখো, বসে আছে দর্জি আর তাঁতী
তারাও সমানভাবে তোমার মতের উদগ্রীব
তাদের ব্যবসা ধান্ধা, তারা আছে কাঁচি ও কাপড়ে
সেলাই মেশিনগুলো ফোঁড় দেবে তোমার নির্দেশে।
বিবি খদিজা
বিবি খদিজার নামে আমি এই পদ্যটি লিখি:
বিসমিল্লাহ কহিব না, শুধু খদিজার নাম নেবো।
প্রভু, অনুমতি দাও। গোস্বা করিও না, একবার
শুধু তাঁর নামে এ পদ্যখানি লিখিব মাবুদ ।
নবীজীর নাম? উঁহু, তার নামও নেবোনা মালিক
শুধু খদিজার নাম- অপরূপ খদিজার নামে
একবার দুনিয়ায় আমি সব নাম ভুলে যাব
তোমাকেও ভুলে যাব ভুলে যাব নবীকে আমার।
একমাত্র তিনি, প্রভু, একমাত্র তার চাকুরিতে
উট ও ব্যবসা লয়ে ছিল মোর নবীজি বহাল ।
তুমি ডাঁট মারিও না- নবী ছিল তোমার হাবীব
কিন্তু খদিজার ছিল বেতনের বাঁধা কর্মচারী-
সব নারী জানে তুমি খাটো হয়ে আছো এইখানে
তোমার খাতিরে তবু প্রকাশ্যে তা জাহির করে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




