ওদের নেই কোন ঐশী কেতাব
নেই নাস্তিক-আস্তিক দ্বন্দ্ব
ওদের কেউ হয় না মুরতাদ কাফির
মুক্তানন্দ পাখি ওরা, চেনে খোলা আকাশ ।
ওদের নেই কোন ঐশী কেতাব
নেই সাম্প্রদায়িক জাঁতাকল
ওদের কোন নারী হয় না গণিমতের মাল
বিমলানন্দ পাখি ওরা, উড়ে ঝাঁকে ঝাঁকে।
ওদের নেই কোন ঐশী কেতাব
নেই বেনিয়া পুঁজিতন্ত্র
ওদের কেউ হয় না শোষিত প্রান্তিক
জীবনানন্দ পাখি ওরা, গায় জীবনের গান।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




