আইনস্টাইন শোনায় আপেক্ষিক তত্ব
যার যার হাতে মাপো সময়-
আমি বলি, হও শতায়ু তাতে কী !
দ্রুতই ফুরোয় সময় তোমার আমার
বদলে যায় ভালবাসার রঙ ।
সসীম চোখে সাঁতার কাটে অসীম খোয়াব
কপালভাঁজ বলীলেখা জানে সত্যকাহন
প্রপঞ্চ ছুঁয়ে যায় উদাসী ঈশ্বর ।
ধরে আছি তবু আমি অলীক ধ্রুব ।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




