শুনছো না তুমি?
হ্যা, ডাকছি তোমায়
ডেকেছি কি ঈশ্বর এমনি ভীষণ !
ডাকলে ঈশ্বর দ্যায় দ্রুতলয়ে সাড়া ।
বোঝো না তুমি?
হ্যা, চাচ্ছি তোমায়
চেয়েছি কি ঈশ্বর এমনি ভীষণ !
বান্দার চাওয়ায় ঈশ্বর ক্বলবে হাজির ।
ভাবো না তুমি?
হ্যা, ভালবাসি তোমায়
ভালবাসি কি ঈশ্বর এমনি ভীষণ !
ভিজে প্রেমে হয় পরমেশ্বর আপন ।
ঈশ্বরের অধিক ঈশ্বরী মানি
তবু নও তুমি অযৌন জড় -
বাঁধভাঙ্গা জোয়ার প্রবল
গাহনে তুমি আমি -হরিৎ স্বপ্ন
ভেসে সংস্কার সহসাই তুমি আমার ।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




