ইতিহাস পুনরাবৃত্তি সত্যি কি হয়!
বদলে যায় সব স্থান, কাল, পাত্র, ভেদ
সেই নদী লৌহজং আজো আষাঢ় ঢেউ
আমার কিশোর সময় আসে কি ফিরে !
তুমি আমি আজো আছি শরীর গাহন
প্রথম পরশ সুখ আজ অলীক আঁধার।
এক নদীতে দুবার সাঁতরাই বলো ক্যামনে!
ইতিহাস পুনরাবৃত্তি সত্যি কি হয়!

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



