মৃত্তিকার কাছে আমার যত ঋণ
শোধাতে কি পারি !
মনু নদী আজো তোলে ধ্বনি কুলুকুলু
তীরে পোঁতা নাড়ি জানে কাহন
মা ও মাটির মায়ায় ছড়িয়েছি শেকড় ।
শ্মশানঘাটে পোড়ে মড়া, ছাই হয়ে উড়ে দেহ
জন্মস্মারক নাভি থেকে যায় তবু
মমতায় পলিমাটি তোলে নেয় কোলে।
দেনায় দেনায় বাড়ে শুধু দেনা
মৃত্তিকা, নিশ্চিত জানি আমি
সহসাই ফুরোবে এই দিন
মাটির পুতুল মাটিতে যায় মিশে
একদিন আমিও হয়ে যাব মৃত্তিকা
ফলাবো ফসল।
মৃত্তিকার কাছে মৃত্তিকা তবু থাকে ঋণী ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


