অসুর পাঠ করছে নন্দনত্ত্ব। অসুর অসুরই।কবি চোখ পাবে কোথায় ! গঙ্গা ফড়িং প্রজাপতি নয়; খাদ্য-খাদক প্রেম ওর গোলাপের সাথে। কীট কি কাটছে আজ গোলাপ পাপড়ি !
বেশ তো ছিল জোড়া পাখি। তানসেন আর কলাবতী। জ্যোছনা নদীতে তুলতো ঢেউ। শীষ দিয়ে পৌঁছে যেত আনন্দমার্গে। তানসেন সুরে প্রফুল্ল চিত্ত, ভরতনাট্যমে নেচে নেচে ঝরাতো ওরা প্রেম ঝলক।
আচমকা কেটে যায় সুর। অসুর পাঠায় নীলবার্তা। কর্পোরেটে বসতি লক্ষ্ণী । মোহাবিষ্ট কলাবতী চোখ ধাঁধানো মোড়কে সহসা উধাও। কর্পোরেট কি গিলে খাবে কলাবতীর কলা !
বেলাভূমে নিঃসঙ্গ তানসেন। মূর্ছা যাওয়া বেহালা কাঁদে। কাঁদে নদী, বৃষ্টি হয়ে ঝরায় শোক। ভিজে দুই তীর।
সাথীহারা পাখি কি করে থাকে !
কলাবতী, তুমি কি আছো সুখে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


