somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্প - চাঁদ তুই পোড়াকপালী

১১ ই জুন, ২০১৩ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গল্পের নায়ক নায়িকা রাব্বি ও নৈঋতা। সদ্য বিবাহিত দুজন কংক্রিট জঙ্গলে ভরা শহর ঢাকায় গড়ে ওঠা খানিকটা খোলামেলা আবাসিক এলাকা বসুন্ধরায় এক অ্যাপার্টমেন্টের বাসিন্দা। সাপ্তাহিক ছুটি শুক্রবার ছাড়া প্রতিদিনই ওদেরকে থাকতে হয় দৌড়ের উপর। ওরা দুজনেই যে কর্পোরেট দাস। যাপিত জীবনের এ ব্যস্ততার মাঝেও রাতটা ওদের একান্ত নিজের। আর নববিবাহিত ওদের এখন প্রতিটি রাতই সোহাগ রাত।

সেদিন ছিল পূর্ণিমা রাত। নাগরিক জীবনে কজনাই বা অমাবশ্যা, পূর্ণিমা নিয়ে ভাবে! রাব্বি ও নৈঋতার ভাবনায় চাঁদ থাকার কথা নয়। বরং নিজেদেরকে নিয়েই মশগুল ওরা। রাত এগিয়ে চলে আর বাৎসায়ানে ওদের ভালবাসা হতে শুরু করে বাঙ্ময়। শরীরি উন্মাদনায় উন্মাদ ওরা একসময় পৌঁছে যায় আনন্দমার্গের উচ্চধামে। শীর্ষসুখের তুমুল আবেশে নৈঋতা যখন তন্দ্রাচ্ছন্ন তখনই রাব্বির মোবাইলটা বেজে উঠে। মেসেজ এসেছে।

নৈঋতা ঘুমিয়ে গেছে। সন্তর্পনে উঠে সাইড টেবিলে রাখা মোবাইলটা হাতে নেয় রাব্বি। ভুত দেখার মতোন চমকে উঠে সে। মোবাইল স্ক্রীনে পূর্ণ চাঁদ জ্যোছনা ঝরাচ্ছে ! হতভম্ব রাব্বি বৃদ্ধাঙ্গুলি চাপ দিয়ে খুব দ্রুত ইনবক্স খুলে। অলৌকিক! সত্যিই অলৌকিক! চাঁদ পাঠিয়েছে এস.এম.এস!! একটি মাত্র লাইনে চাঁদ লিখেছে, 'আমাকে দেখো।' চন্দ্রাহত রাব্বি মোবাইল হাতেই ওদের রুমের সাথে লাগোয়া বেলকনির দরোজা খুলে। আহ্! কী রোমান্টিক দৃশ্য ! বেলকনি ছেয়ে গেছে জ্যোছনা আলোয়। নাকে আসছে সুললিত ঘ্রাণ। ঘ্রানটিও যেন অলৌকিক! চাঁদের শরীরের সুবাস কি এটি! বুঝতে পারে না সে।

হঠাৎ চোখ পড়ে আকাশে। পূর্ণিমা চাঁদ দোল খাচ্ছে। ওর দিকে তাকিয়ে যেন হাসছে... ঝলকে ঝলকে রাব্বির গায়ে পড়ছে চাঁদের আলো। চাঁদ কি ওকে সিডিউস করছে ..রাব্বি কি আবারো জেগে উঠবে ! মনে মনে ভাবতে শুরু করে ও চাঁদকে নিয়ে। চাঁদের কী সৌভাগ্য। শেষটায় ভরা যৌবনেই থেকে যায় চাঁদ। দেবাসুরের সমুদ্রমন্থনে উঠে আসা মৃতসন্জীবনী সুধার সবটুকুই কি শুষে নিয়েছিল চাঁদ। তাই কি চাঁদের মেনোপজ হয় না! হায় নৈঋতাকেও তো মেনোপেজ একদিন নিস্প্রভ করে দেবে, যেমনটি উত্তর যৌবনে সব মানবীকেই করে। চাঁদ তুই কত ভাগ্যবতী, কেয়ামত পর্যন্ত তুই থেকে যাবি সেক্সি হয়ে!

ভাবনার মোড় ঘুরতে সময় লাগে না। আজীবন যুবতি থেকে চাঁদের কি লাভ! প্রোষিতভতৃকা রমণীর দহন জ্বালায় চাঁদ তো কাতর অহর্ণিশ ! নিঃসঙ্গ চাঁদ কি করে জুড়ায় তার শরীর দহন !

চাঁদের জন্য খুব কষ্ট হয় রাব্বি। চাঁদের এসএমএস-এর উত্তর লিখে সে, "চাঁদ তুই পোড়াকপালী। আমার ভীষণ কষ্ট তোর জন্য । নৈঋতার জন্য তো আমি আছি। হায় তোর জন্য কেউ নেই! আমি তো নিরুপায়। কী করতে পারি চাঁদ তুই-ই বল্।"

মেসেজটা লিখেই সেন্ড বাটনে দ্রুত চাপ দেয় রাব্বি।










২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×