শাস্ত্র ঘেটে বড় হুজুর দ্যায় ফতোয়া
'তুই মুরতাদ, তুই মুরতাদ-
করবো রে তোরে কতল !'
বিশ্বাস নরুণ কাটছে বিবেক
ফিনকি দিয়ে ঝরে রক্ত
কাঁদে আকাশ, কাঁদে বাতাস
ভূমিতে লুটোয় মানবতা ।
শাস্ত্র যাহাই বলুক -
খলিফা ওমর ভাবেন
'এক্ষুণি বন্ধ করো হস্ত কর্তন'
পাঠান ফরমান দেশে দেশে-
পেটের দায়ে বনে যাওয়া চোট্টা
গেয়ে উঠে ধর্মের জয়গান ।
বড় হুজুর, জানো কি তুমি ধর্মের হাল সাকিন?
ধর্ম তো থাকে না হেরার গুহায়, বোধি বৃক্ষতলে ।
বৃথাই তোমার শাস্ত্র ঘাটাঘাটি !
রাখো চোখ নিজের ভেতরে নিজে
বিবেক আলোতে পাঠ করে যাও ধর্মের ধারাপাত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




