গায়েবী প্রেমের স্পর্শে যখন আমি আলোড়িত
সমুদ্র ফেনিল হয় জোয়ারের টানে
হৃদয় জ্যোছনায় তুমি আমাকে দেখ।
বোধের ভেতরের বোধ আমাকে জানান দেয়
কি এক মায়াবী ছন্দে গ্রাস করছো সমগ্র আমায়
আমি তলিয়ে যাই,, তলিয়ে যাই.. তলিয়ে যাই
আমার ঈশ্বরী আমাকে নিয়ে চলে স্বপ্নের মাচানে
আহ্ কি সুখ ! আহ্ কি সুখ! আহ্ কি সুখ।
বাতেনী জ্ঞানে ভক্ত পায় ঈশ্বর সন্দর্শন
গায়েবী প্রেমের স্পর্শে্ ঈশ্বরী আমার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




