সপ্তম আকাশের উপর তাহার খাস দরবার। ফেরেশতাদের অনুরোধেই এ জরুরী সভা। জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইস্রাফিল কেরামুন, কাতেবীন, সহ প্রথম কাতারের সব ফেরেশতাই উপস্থিত। প্রসঙ্গ উত্থাপন করলেন জিব্রাইল -
- ইয়া মালিক, ইয়া রাহমানুর রাহিম, ইহারা তো আজকাল অহীকে আমলে নিচ্ছে না ... দিন দিন মুরতাদ কাফেরদের সংখ্যা বেড়েই যাচ্ছে ।
সাক্ষী মানেন কেরামুন-কাতেবিন, ' আমলনামায় শুধু গুনাহ আর গুনাহ ...'
এবার সমস্বরে সবাই বলে উঠে, 'আমরা তো আগেই বলেছিলাম, দুনিয়ার বুকে এরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত হবে। তোমাকেও একদিন চ্যালেঞ্জ করে বসবে। তোমার বন্দেগী করার জন্য আমরাই কি যথেষ্ঠ ছিলাম না! তুমি তো সর্বজ্ঞ, দুনিয়ায় তাকিয়ে দেখো ...'
আরশ কাঁপিয়ে শোনা যায় এবার বজ্রকন্ঠ
- খামোশ! আমি যা জানি তোমরা তা জানো না ... তবে আমারই সৃষ্টি ইনসানের মতিগতি আমি আজো বুঝে উঠতে পারিনি, এতেই আমার অানন্দ ...হাঃ হাঃ হাঃ ...
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




