শহরটা ভুল এবং এলোমেলো, আমার হাতে ধরা দিগদর্শন
অলিন্দ গলিয়ে রেশমি চুড়ির ছোঁয়া
বড্ড অবেলায় তুমি খুঁজে পেলে ভুল মানব
কিংবা আমি।
ভুল রেওয়াজে হঠাৎ শুদ্ধস্বর ঢেকে দিলো যৌথ আকাশ
শহরের প্রবঞ্চনার কাহন মুলতবি রেখে শুকতারার মোহেই-
যুগলভাসান।
তুমি বললে, 'পাঠ করো আমায়'
আমারও আবিস্কারের নেশা-
ফেলে দিয়েছি তাই দিগদর্শন।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



