'পাপকে ঘৃণা করো, পাপীকে নয়'
আমি যীশু নই
এক গালে চড় দিলে আরেক গাল পেতে দেবো, ভাবো কী করে?
রাষ্ট্র যখন খেলে কানামাছি
ইবলিশ-ঔরসের খাট্টাশেরা বেড়ে উঠে
আমিই আইন, আমিই কানুন
হয়ে গেছি নৈরাজ্যবাদি -
সময় তাতিয়ে আছে
শহরে, গ্রামে, গঞ্জে, পাড়ায়-পাড়ায়
শুরু হয়ে যাক নিকেষ, শুধুই নিকেষ।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


