

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে সোহানী আপু হচ্ছেন, একজন সদা হাস্যোজ্জ্বলরত সিনিয়র ব্লগার। আমাদের দিকনির্দেশক হিসেবেই উনি আমাদের সাথে আছেন। উনি পৈত্রিক সূত্রে লেখালেখির গুণটা পেয়েছেন আর আমরা উনার থেকে লেখালেখির কলাকৌশলগুলো পাচ্ছি প্রিয়জন সূত্রে। আজ এই মহান ব্লগারের জন্মদিন। আজকের এই মহান দিনে উনাকে জানাই জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা, নির্মল ভালবাসা ও চিরন্তন শুভকামনা।

উনার অসাধারণ গুণগুলোর মধ্যে একটা বিরাট গুণ হচ্ছে, স্পেশাল রান্নাবান্না। উনার হাতের তৈরি খাবার এতই সুস্বাদু যে, আপনি এখাবারের প্রশংসা করতে করতে নিজেই হারিয়ে যাবেন। একবার হল কী জানেন, উনার হাতের রান্না খেতে গিয়ে খাবার থেকে উঠার কথা আমি একেবারে ভুলে যাই

ছবি দেখে হয়ত আপনার মাথায় আপুর সাজগোজের বিষয়টা ফুটে উঠেছে
শ্রদ্ধেয়া বড়াপুকে আবারো জানাচ্ছি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভাল থাকুন, সুন্দর থাকুন, সুন্দর রাখুন, আন্দোলিত রাখুন চারপাশকে।
(কপি করে দিলাম আপু
কানাডিয়ান কেক্কুটি পাঠিয়েছেন আর্কিওপেট্রিক্স
সন্দেহ নিরসনঃ আমি পূর্বের ন্যায় প্রিয়তমাহীন...
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




