somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুঁইচাঁপা

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দিনকাল মনে নাই। হবে। টুয়েন্টি-টুয়েন্টির সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে। হঠাৎ স্থান পরিবর্তনের ডাক পড়ল কালো কুকিলের। চলেও আসল। স্টেশনে কুলির কাজ আঞ্জাম দেওয়ার পাশাপাশি বিনা বকশিসে 'কালো কুকিল' ডাক নামটাও তাকে বহন করতে হতো সেখানে। কালো বলে সুন্দরি মাইয়্যালোক তাকে ডাকত না। কাজ দেওয়া তো বহুত দূর—কা বাত। সে যেচে যেত প্রায়সময়। তারা তার সামনেই অন্য কুলির কাঁধে তুলে দিত। সেখানে হেরে যেত তার আকুতি, করুন চাহনি, শক্তপোক্ত শরীর। তাছাড়া, যাদের কাজ করার সুযোগ পেত তারাও প্রাপ্য থেকে কম দেওয়ার চেষ্টা করত। ভালো লাগত না এসব। তবু তাকে করতেই হতো। এভাবে কাটিয়ে দেওয়া দিনগুলোর পরিবর্তনের আশায় সে এসেছিল এখানে। কোম্পানিতে।

নতুন কোম্পানিতে জয়েন নিতে তার কোন অ্যাপয়েন্টমেন্ট লাগেনি। এককালে ঠাকুরদা ছিলেন কোম্পানির পূর্বপুরুষের কুলি। সে সুনাম ভিজিয়ে তার ব্যবস্থা হয়ে গেল। ভালোই হলো। তবু নামকাওয়াস্তে ইন্টারভিউ'র খোলসে কিছু শারীরিক জোর তাকে প্রদর্শন করতে হলো। সেও কম যায় না। যখন বুঝল চাকরি কনফার্ম তখনই নিজেকে সেয়ানা প্রমাণে কোম্পানি থেকে সময় নিল। পরবর্তীতে জানাবে, চাকরি করবে কিনা!

ঠিক ঐ মূহুর্তে তার সাথে আমার পরিচয়। দেখতে বাঁশপাতার সেপাইর মতো। মেধাবী বলা যায় না। আবার মেধাহীনও বলা যায় না। কী বলা যায় তাহলে? মোটামুটি? হ্যাঁ। তাই বলা যায়। মোটামুটি। কালো মানুষের মন সাদা থাকে বলেই হয়তো তার মনটা ধবধবে সাদা। তবে তাকে কেন আমার সেয়ানা বলে মনে হলো তা পরে একবার বলব। সময়ে। সুযোগে। তাড়াহুড়ায় সে বড্ড অভ্যস্ত বলেই মনে হলো। তার ভেতর অসংখ্য সত্যের মধ্যে একটি সত্য ছিল ব্যতিক্রম। আপন দুঃখ-কষ্ট কাউকে না বলা। এই ব্যাথাতুর সময়ে তার একটি বদভ্যাসও ছিল। প্রিয়জনদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। একবার হলো কী, হঠাৎ সে লাপাত্তা! কোম্পানিতে গেলাম তার খোঁজে। পেলাম না। ফোনে তো মিললই না। কত মারপফতে যোগাযোগ করলাম, তাতেও ব্যার্থ হলাম। পরবর্তীতে একবার উদ্ধার করলাম এর রহস্য; এটা ছিল তার ব্যাথাতুর সময়ের বদ অভ্যাস। সে নিজ কালো পাকাপোক্ত চামড়া লুকিয়ে রাখতে সাদা কাপড় পড়ত কি না, জানি না। তবে তার পছন্দ ছিল সাদা কাপড়। কালো তার শত্রু ছিল। যেমন অন্ধকার।


(চলবে?)
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২৩ বিকাল ৩:৩৭
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

উন্মাদ; নেতা না জনগন

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৩



১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

×