রক্তক্ষরণ
করিনা সুখের প্রত্যাশা
আমায় বরং এক সমুদ্র দু:খই দিও
কাটিয়ে দেবো সারাজীবন।
মেনেছি তোমার অভিসম্পাত
সেই আমার সৌভাগ্য
আর কিছু নিষ্প্রয়োজন।
ভাগ্য আমার দুরাশা
আমায় বরং এক আকাশ শূন্যতাই দিও
অনন্ত পীড়াই আমার ভূষণ।
এ অসুখ চিরন্তন, দাবানলের দহন
বিধির লিখন, যায়না খন্ডন।
জন্ম থেকে জন্মান্তর, বাড়ছে রক্তক্ষরণ।
রিক্ত হৃদয়ে শুধুই, রক্তক্ষরণ। বাকিটুকু পড়ুন


