আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন বিএনপি-জামায়াত নেতাদের মৃত্যুদণ্ড ও জামায়াত নিষিদ্ধ চেয়ে শাহবাগের আন্দোলনকে স্থায়ী রুপ দিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে এবার রাজধানীর এই ব্যস্ততম মোড়টি আটকে 'গণজাগরণ মঞ্চে'র ব্যানারেই স্থায়ী মঞ্চ নির্মাণ করছে ছাত্রলীগ।
দলটির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত এই মঞ্চ টেনে নিয়ে যাবার পরিকল্পনা রয়েছে তাদের। রোববার দিবাগত রাত দুইটার দিকে দেখা যায়, শাহবাগে স্থায়ী মঞ্চের কাজ অর্ধেক শেষ করে আনা হয়েছে।
এর আগে ঘোষণা দেয়া হয়েছিল ট্রাইব্যুনালে রায়ের আগের দিনগুলোতে সমাবেশ করা হবে শুধু।
কিন্তু ট্রাইব্যুনালে বিএনপি-জামায়াত কথিত 'অনিয়ম' ও 'গণহত্যা'র মতো করে পুলিশি গুলিতে নির্বিচার বিক্ষোভকারীদের হত্যার প্রতিবাদে দল দুটির কর্মসূচির বিরুদ্ধে যখন দলের লোকেদের রাস্তায় নামাতে পারছে না আওয়ামী লীগ- তখন 'গণজাগরণ মঞ্চ' নামের মতো ব্যানার সুফলদায়ক হতে পারে বলে ভাবছেন সরকারের শীর্ষ ব্যক্তিরা।
সাবেক ছাত্রলীগ নেতা ডা. ইমরান এইচ সরকারকে সামনে রেখে ছাত্রলীগ ও সমমনা ছাত্র-যুব সংগঠনগুলোর এই 'গণজাগরণ মঞ্চ'কে ইতোমধ্যেই প্রধান বিরোধী দল বিএনপি আখ্যা করেছে ‘আওয়ামী লীগের সম্প্র্রসারিত কর্মসূচি’ হিসেবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


