somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে শান্তি স্থাপনে চিরস্থায়ী সমাধান: সেই লক্ষেই সংবিধানে সংযোজনের নিমিত্তে অবসরপ্রাপ্ত একজন প্রধান শিক্ষকের প্রস্তাব

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রদ্ধেয় জনাব -মোহাম্মদ আজিজুল হক, (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক) –এর লিখাটি খুবই যুগোপযোগী মনে হওয়ায় হুবহু প্রকাশ করলাম ।

দীর্ঘ দিন হতে বিভিন্ন টেলিভিশনের টকশোগুলো দেখে আসছিলাম। তাতে সুবিধাবাদীদের পক্ষপাতমূলক বক্তব্যের কলাকৌশল দেখে হতাশ হয়েছি । তাঁদের অধিকাংশই দলবাজী করেন এবং নিরপেক্ষভাবে কথা বলেন না । খুব কম সংখ্যক ব্যক্তিবর্গই দেশের শান্তি ও উন্নতির বিষয়ে আংশিক মতামত দিতে পেরেছেন বলে আমার মনে হয়েছে । এখন সুশীল সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ টকশোতে আসতে চান না । কারণ সত্য বললে তাঁদের হুমকি-ধমকির সম্মুখীন হতে হয় এবং নিরাপত্তাহীনতায় ভীত থাকেন ।

কোন দল যখন “ব্যক্তি কেন্দ্রীক” হয়ে যায়, তখন সেই ব্যক্তি স্বৈরাচার হয়ে যান এবং তাঁর চারিদিকে চাটুকারের ভীড় হয়। “ব্যক্তি কেন্দ্রীক” দলে চাটুকার ছাড়া আর কোন ব্যক্তিত্বসম্পন্ন নেতা থাকতে পারেন না এবং কোন মেধাবী নেতাও পাওয়া যাবে না ও তৈরীও হবে না । কারণ “ব্যক্তি কেন্দ্রীক” দলে গণতন্ত্র থাকে না এবং একজনের ইচ্ছার উপরই সব কিছু নির্ভর করে। যে দলে গণতন্ত্র থাকবে, স্বধীনভাবে নিজ মতামত প্রকাশের সুযোগ থাকবে এবং ব্যক্তিত্বসম্পন্ন নেতাদের রাষ্ট্রপতি/প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকবে, শুধু সেখানেই মেধাবী ও ব্যক্তিত্বসম্পন্ন নেতা তৈরী হবে । দেশের অগ্রগতি, শান্তি-শৃ্ঙ্খলা ও সুষ্ঠু নির্বাচনের জন্য এরূপ উদার মনের গণতন্ত্রের প্রতি আস্থাশীল ব্যক্তিত্বসম্পন্ন মেধাবী নেতার প্রয়োজন।তাই যে সব দল তৃণমূল থেকে গণতান্ত্রিক ভাবে নির্বাচন করে দলীয় পদ পূরণ করবে এবং নিম্নে প্রদত্ত বিষয়গুলো জনগণের কাছে উপস্থাপন করে এগিয়ে যাবে, তারাই ভবিষ্যতে বিপুল জনসমর্থন পাবে বলে আমি আশা করি ।এই ধারার রাজনৈতিক দলে আমি নিজেও সম্প্রিক্ত হতে ইচ্ছুক ।

সেই লক্ষেই সংবিধানে সংযোজনের নিমিত্তে আমার প্রস্তাব-
(১) একজন ব্যক্তি দুই/তিন মেয়াদের বেশী প্রধানমন্ত্রী/রাষ্ট্রপতি হতে পারবেন না ।
(২) বিচার বিভাগ, দূর্ণীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন ।
(৩) পূর্বে নির্বাচিত সরকার, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক/ অস্থায়ী সরকার হিসাবে দায়িত্ব পালন করবেন । নির্বাচনে কোন হস্থক্ষেপ করতে পারবেন না এবং শুধু দৈনন্দিন রুটিন কাজ সমাধা করবেন । নির্বাচন কমিশনকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সহায়তা করবেন।নতুন কোন উন্নয়ন মূলক কাজ নির্বাচনকালীন সময়ে গ্রহণ করবেন না । মন্ত্রী পরিষদ ১৫/১৬ সদস্যের বেশী হবে না । (৪)মাননীয় সংসদ সদস্যবৃন্দ সংসদে শুধু আইন প্রণয়নে কাজ করবেন । অন্য কোন কাজে জড়িত হবেন না । তাহলে সংসদ বর্জনের ঘটনা ঘটবে না এবং অনেক অনৈতিক কাজ হতেও তাঁরা বিরত থাকতে পারবেন । মাননীয় সংসদ সদস্যবৃন্দ ইউনিয়ন/উপজেলা/জেলা পরিষদে টাকা ভাগে/উন্নয়ন কাজে অংশ নিবেন না । এগুলো নিজ নিজ মন্ত্রণালয় দেখবেন । (৫) ক্ষমতা বিকেন্দ্রীকরণে ব্যবস্থা নিবেন ।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×