somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সংগঠন গ্রীন সোসাইটি বাংলাদেশের 'একটি খাতা একটি কলম' প্রকল্প বেশ সাড়া ফেলেছে।

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সংগঠন গ্রীন সোসাইটি বাংলাদেশের 'একটি খাতা একটি কলম' প্রকল্প বেশ সাড়া ফেলেছে।

শিক্ষার আলো ছড়িয়ে দিতে সুবিধা বঞ্চিত এক হাজার শিশু শিক্ষার্থীর মাঝে গত সোমবার ১০ হাজার খাতা-কলম বিতরণ করেছে সংগঠনটি।

সংগঠনের উদ্যোক্তারা সম্পূর্ণ বিনা মূল্যে ষোলশহর এলাকার সুবিধাবঞ্চিত শিশু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উস্ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন। তারা এ প্রকল্পটির নাম দিয়েছেন 'একটি খাতা, একটি কলম'। সংগঠনটি আরো ১০ হাজার শিক্ষার্থীর মাঝে খাতা-কলম বিতরণের টার্গেট করেছে।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু মেধাবী শিক্ষার্থী ২০০৪ সালে গ্রীন সোসাইটি বাংলাদেশ নামে একটি সামাজিক সংগঠন গড়ে তোলেন। এর পর থেকে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে গোল টেবিল বৈঠক, সেমিনার ও কর্মশালার আয়োজন করে আসছে। এসব কর্মসূচি থেকে যা আয় হয় সব অর্থ তারা খরচ করেন শিশুদের কল্যাণে। এছাড়া সমাজের বিভিন্ন ধনাঢ্য ব্যক্তিদের কাছে গিয়ে অর্থ সংগ্রহ করেন তারা। এ তরুণরা স্বপ্ন দেখেন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যেখানে প্রত্যেক শিশু বই হাতে স্কুলে যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তাদের সংগঠনে এখন সবগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিৰার্থীরাও কাজ করছেন 'গ্রীন সোসাইটি বাংলাদেশ'-এর সাথে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া এসব তরুণ শিক্ষার্থীদেরকে যে মানুষটি সব ধরনের সহায়তা করে থাকেন তিনি হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। মূলত তার হাত ধরেই ২০০৪ সালে গ্রীন সোসাইটি অনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এছাড়া শিশুদের বিদ্যালয়ে আনতে তারা নিয়মিত ক্যাম্পেইন পরিচালনা করেন।

'গ্রীন সোসাইটি বাংলাদেশ' এর চবি ক্যাম্পাস অ্যামব্যাসেডর রাকিবুল আনোয়ার রাকিব কালের কণ্ঠকে বলেন, 'আমরা ষোলশহর ও উস প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের হাতে একটি করে খাতা ও কলম তুলে দিয়েছি। মুলত এর মাধ্যমে আমরা শিশুদের বিদ্যালয়গামী করার চেষ্টা করছি। আমরা ২০০৪ সাল থেকে চট্টগ্রামের শিশুদের উন্নয়নে কাজ করছি। ভবিষ্যতে আমাদের কাজ আরো গতিশীল হবে।' ইতোমধ্যে সংগঠনটির সাথে কাজ করার ব্যাপারে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।

- See more at: Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×