somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহানবী (সাঃ) একদিন মসজিদে বসে আছেন.....।

২১ শে মে, ২০১৪ সকাল ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহানবী (সাঃ) একদিন মসজিদে বসে আছেন।
সাহাবীরা তাঁকে ঘিরে আছেন।
এমন সময় মহানবী (সাঃ) বললেনঃ “এখন যিনি মসজিদে প্রবেশ করবেন,
তিনি বেহেশতের অধিবাসী”
একথা শুনে উপস্থিত সব সাহাবী অধীর
আগ্রহে তাকিয়ে রইলেন মসজিদের
প্রবেশ মুখে। সবার
মধ্যে জল্পনা কল্পনা চলছে, হয়তো হজরত আবু বকর (রাঃ)
বা হজরত উমর (রাঃ) অথবা এমন কেউ আসছেন
যাদের বেহেশতের সুসংবাদ
আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন। সবাইকে অবাক করে দিয়ে মসজিদে প্রবেশ
করলেন একজন সাধারণ আনসার সাহাবী।
এমনকি তাঁর নাম পরিচয় পর্যন্ত জানা ছিল
না অধিকাংশের। এরপরের দিনেও সাহাবীরা
মসজিদে বসে আছেন নবীজি (সাঃ) কে ঘিরে।
নবীজি (সাঃ) আবার বললেনঃ “এখন যিনি মসজিদে প্রবেশ করবেন,
তিনি বেহেশতের অধিবাসী”
সেদিনও মসজিদে প্রবেশ করলেন সেই
সাহাবী। তৃতীয় দিন নবীজি (সাঃ)
সাহাবীদের লক্ষ্য করে আবার ঘোষণা দিলেন “এখন যিনি মসজিদে প্রবেশ
করবেন,তিনি বেহেশতের অধিবাসী”
এবং সাহাবীরা দেখলেন সেই অতি সাধারণ
সাহাবী মসজিদে প্রবেশ করলেন। পরপর তিনদিন এই ঘটনা ঘটার পর,
সাহাবীদের
মধ্যে কৌতূহল হোল সেই
সাধারণ সাহাবী সম্পর্কে জানার জন্য।
তিনি কেন অন্যদের
চেয়ে আলাদা তা জানতে হবে। বিখ্যাত সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে আমর
আল আ’স (রাঃ) ভাবলেন এই সাহাবীর
বিশেষত্ব কি তা জানতে হোলে তাকে নিবিড়
ভাবে পর্যবেক্ষণ করতে হবে। তিনি সেই
সাহাবীর কাছে গিয়ে বললেনঃ
“আমার বাবার সাথে আমার মন মালিন্য হয়েছে,
তোমার
বাড়িতে কি আমাকে তিন দিনের জন্য
থাকতে দেবে” সেই সাহাবী খুশী মনে রাজী হলেন। হজরত
আবদুল্লাহ (রাঃ) তাকে গভীর
ভাবে পর্যবেক্ষণ
করতে থাকলেন , খুঁজতে থাকলেন কি এমন আমল
তিনি করেন ...। সারা দিন তেমন
কোন কিছু চোখে পড়ল না। তিনি ভাবলেন হয়ত তিনি রাত জেগে ইবাদত করেন। না ...রাতের
নামায পরে তো তিনি ঘুমাতে চলে গেলেন।
উঠলেন
সেই ফজর পড়তে।
পরের দুটি দিনও এভাবে কেটে গেল... হজরত আবদুল্লাহ (রাঃ) কোন বিশেষ আমল
বা আচরণ আবিষ্কার
করতে পারলেননা যা অন্যদের চেয়ে আলাদা। তাই
তিনি সরাসরি
সেই সাহাবী কে বললেন “ দেখ,আমার বাবার
সাথে আমার কোন মন মালিন্য হয় নি,
আমি তোমাকে পর্যবেক্ষণ করার জন্য তোমার
বাড়িতে ছিলাম কারণ নবীজি (সাঃ) বলেছেন যে তুমি জান্নাতি।
আমাকে বল তুমি আলাদা কি এমন আমল করো”। সেই সাহাবী বললেনঃ
“ তুমি আমাকে যেমন দেখেছ আমি তেমনই,
আলাদা কিছুতো আমার মনে পড়ছে না”। এ কথা শুনে হজরত আবদুল্লাহ (রাঃ)
তাকে বিদায় জানিয়ে চলে যেতে থাকলেন। এমন
সময় সেই সাহাবী হজরত আবদুল্লাহ (রাঃ)
কে ডেকে বললেনঃ
আমার একটা অভ্যাসের কথা তোমায়
বলা হয়নি –
“রোজ রাতে ঘুমাতে যাবার আগে আমি তাদের কে ক্ষমা করে দেই,
যারা আমাকে কষ্ট দিয়েছে, বা আমার
প্রতি অন্যায় করেছে।
তাদের প্রতি কোন ক্ষোভ আমার
অন্তরে আমি পুষে রাখিনা”। হজরত আবদুল্লাহ (রাঃ) একথা শুনে বললেন
“এ জন্যই তুমি আলাদা, এ জন্যই
তুমি জান্নাতি”। রাসূল (সাঃ) বলেছেন :
যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তার
প্রতি দয়া করেন না।

(বুখারী/ মুসলিম)
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×