somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানব জীবনে বিবাহের গুরুত্ব...

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানব জীবনে বিয়ের গুরুত্ব এতই বেশি যে,
হাদিস শরিফে বিয়েকে সুন্নত বলে অভিহিত
করা হয়েছে। আর বিয়ে মূলত একটি চুক্তি, যা
নারী-পুরুষের মধ্যে সম্পাদিত হয়। এ চুক্তিতে
কোনো নারী যদি তার পক্ষ থেকে কোনো
শর্তারোপ করেতে চায় শরিয়ত এর অনুমতি দিয়েছে। উদাহরণস্বরূপ, সে যদি বলে আমার
ভালো বাসস্থান লাগবে, আমাকে মাসিক
খরচের জন্য এত টাকা দিতে হবে অথবা সে
বলে, বিয়ে আমি তখনই করব যখন আমাকে
তালাকের বা বিয়ে ভাঙার অধিকার দেয়া
হবে। এভাবে শরিয়ত এ অনুমতি দিয়েছে, বিয়ের আগে নারী ইচ্ছা করলে এসব শর্ত আরোপ
করতে পারে। এছাড়া বিয়ের আগে বরের পক্ষ
থেকে কনেকে নির্ধারিত একটি অর্থ প্রদান
করতে হয়। যাকে দেনমোহর বলা হয়।
দেনমোহরের ক্ষেত্রে সুন্নত তিনটি। সামর্থ্য
অনুযায়ী যে কোনো একটির ওপর আমল করা সুন্নত। ১ মোহরে ফাতেমি। অর্থাৎ হজরত ফাতেমাতুজ
জোহরা (রা.) এর মোহর অথবা হজরত আয়েশা
সিদ্দীকা (রা.) এর যে মোহর, যা প্রিয় নবী
(সা.) আদায় করেছিলেন। এটা নির্ধারণ করা
যেতে পারে_ এটাও সুন্নত। ২ মোহরেমিসাল। অর্থাৎ মেয়ের
নিকটাত্মীয়দের বিয়েতে সাধারণত যে মোহর
ধার্য করা হয়, তাদের সমপরিমাণ মোহর
নির্ধারণ করে নেয়াও সুন্নতের অন্তর্ভুক্ত। ৩ মেয়ের বুদ্ধিমত্তা, সৎ গুণাবলি এবং
কৌলিন্য সামনে রেখে একটা মোহর নির্ধারণ
করে নেয়া_ এটাও সুন্নত। ইসলামী শরিয়ত এ তিনটি সুবিধা দিয়েছে। এর
থেকে যে কোনোটি গ্রহণ করলে সুন্নতের
সওয়াব লাভ করা যাবে। তবে সাধারণভাবে
মোহরে ফাতেমি হওয়াটা ভালো, তবে এটা
জরুরি নয়। মোহরে ফাতেমি বলা হয় হজরত আলী
(রা.) ও হজরত ফাতেমা (রা.) এর বিবাহে যে মোহর ধার্য করা হয়েছিল। মোহরে ফাতেমি
ছিল ৪৮০ দেরহাম বা ১৩২ তোলা বা ভরি রুপা।
বর্তমান সময়ে ১ হাজার টাকা রুপার ভরি
হিসাবে ১ লাখ ৩২ হাজার টাকা ছিল মোহরে
ফাতেমি। অন্যদিকে হজরত আলী (রা.) এর একটি
বল্লম ছিল। তিনি বল্লমটি বিক্রি করে তার সমুদয় অর্থ দিয়ে ওয়ালিমার আয়োজন করেন।
মোহর ধার্য করার ক্ষেত্রে নিজের বোন বা
চাচাতো বোন বা ফুফুর দিকে লক্ষ রেখে মোহর
ধার্য করা যেতে পারে। এমনিভাবে যার যেমন
অবস্থা ও বংশ মর্যাদা বিবেচনা করে সেই
আলোকে মোহরের পরিমাণ ধার্য করা যেতে পারে। অর্থাৎ আর্থিক অবস্থা বিবেচনা করে
তিন হাজার থেকে শুরু করে লাখ লাখ টাকা
এমনকি কোটি টাকাও হতে পারে। যা স্থান
কাল পাত্র হিসেবে বিবেচিত হবে। তবে যা
ধার্য করবে তা আদায় করা পুরুষের ওপর
অবধারিত। নিত্যপ্রয়োজনীয় যা প্রিয়জনকে দেয়া হয় পণ্য ছাড়া এমন যে কোনো জিনিস
মোহর হতে পারে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×