somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমার পিচ্চিবেলা-১

০৩ রা জানুয়ারি, ২০১১ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহুদিন পর বাচ্চাকালের কথা মনে পড়তেছে...

শীতের দিনের সকালবেলায় মাটির চুলার পাশে বসে আগুন পোহানো আর গরম গরম ভাপা পিঠা খাওয়ার সেই সময় যদি অন্তত একটু সময়ের জন্য হলেও ফিরে পেতাম...
অথবা যদি ফিরে পেতাম খেজুরের রস চুরি করে খাওয়ার সেই সব দূরন্ত মূহুর্তগুলো....
শিশিরভেজা ঘাস আর কুয়াশামোড়া ভোরের কি যে এক অপূর্ব সৌন্দর্য ছিলো তা বলে বুঝানো যাবেনা...
যত জায়গাতেই ঘুরেছি, কম বা বেশি ভালো লেগেছে। তবু শিশিরকণার মাঝে ঝিলিক মেরে উঠা সূর্যকিরণ যতটুকুনা ভালোলেগেছিলো তার কোনো তুলনা হয়না।

Cousinদের সাথে লেপমুড়ি দিয়ে ঘুমানো আর সকাল হলে একজন আরেকজনের লুঙ্গি ধরে টানতে টানতে ঘুম ভাঙ্গানো…;)
ইস্ কী দারুন সময়টাই না কাটিয়েছিলাম ।
সবাই মিলে ক্রিকেট, ফুটবল আর গোল্লাছুট বা দাড়িয়াবান্ধা অথবা সাতচারা খেলতাম…
গোসল, সাঁতার, পড়াশুনা সব কিছুতেই সবাই ছিলাম একসাথে ।
আজো মনে আছে আমরা ক্রিকেট খেলতাম “নাম্বারিং” নামক এক মজার পদ্ধতিতে.. আর সর্বশেষ ক্রিকেট খেলেছি প্রায় বছর তিনেক হলো….


আর আজ জীবন আর জীবিকার তাগিদে আমরা এক একজন এক একেক জায়গায় পড়ে আছি । দুই এক বছর পর কদাচিত কারো সাথে হয়তোবা দেখা হয়ে যায়…
এই ব্যস্ত আর যান্ত্রিক নগরজীবনের বোঝা টানতে টানতে ক্লান্ত হয়ে পড়েছি । /:)
যাক আমার খুব প্রিয় একটা গান শেয়ার করলাম:


এই দূর পরবাসে
তারা গুনে আকাশে আকাশে,
কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো…
মাঝে মাঝে স্বপ্নের বেশে
স্মৃতিরা এসে,
আমাকে করে যায়
বড় বেশি এলোমেলো…

মনে পড়ে যায়
বন্ধুদের আড্ডা মুখর প্রহর,
তুমুল উল্লাসে ভরা
প্রিয় শহর…
সেখানে হয়তো সবাই
ব্যস্ত মেলেনা সময়,
তবু সেখানেই ফিরে যেতে চায়
ফেরারি হৃদয়,
এই একাকী জীবন
ভালো লাগে না আমার
বিষণ্ন দিনের শেষে
বিষণ্ন রাতের শেষে


মনে পড়ে যায়
কখনো পুরোনো তোমাকে,
প্রতিটি কষ্টমাখা
দিনের শেষে,
হয়তো বদলে গেছো
হয়ে গেছো অচেনা তুমি,
তবু তোমাকেই
ফিরে পেতে চাই
ভোরের আলোয়,
এই একাকী জীবন
ভালো লাগে না আমার
বিষণ্ন দিনের শেষে
বিষণ্ন রাতের শেষে…

- আশিকুজ্জামান টুলু
অ্যালবাম : জন্মভূমি

ডাউনলোড করুন এইখান থেকে
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:১৯



আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন

×