somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্তিত্ব ও আমি

০২ রা মার্চ, ২০১৯ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যখন খুব ছোটো ছিলাম খুব অদ্ভুত কিছু চিন্তা আমার মাথায় ঘুরপাক খেত। যখন আমার বয়স প্রায় ছয় বছর তখন নিজের অস্তত্ব নিয়ে ভাবতে বসেছিলাম ( যদিও তখন "অস্তিত্ব" নামক কোনো শব্দ যে আছে তাই জানা ছিল না :-B )। আমার প্রথম চিন্তাটা ছিলো- "আমি কেন আমি; আমি কেন সবাই না, সবাই কেন আমি না ?" ব্যপারটা ছিল এমন যে আমি খুবই অবাক ছিলাম "আমার, তোমার" ব্যপারটা নিয়ে। "আমার জীবন, তোমার জীবন এই দু'য়ের মধ্যে পার্থক্যটা কেন?" কারো কাছেই উত্তরটা পাইনি। আমার এমন কথা শুনে সবাই যেন 'আকাশ থেকে পড়লো' এমনভাবে তাকিয়ে থাকতো। উত্তরের অভাবে একদিন প্রশ্নটাও উবে গেল।

আর একটু বড় হবার পর প্রায় সময়ই নিজেকে প্রশ্ন করতাম " আমি কে এবং কেন?" জিজ্ঞেস করতেই এবার উত্তরটা পেলাম; খুব সহজেই, কিছুটা এভাবে- আমরা মানুষ, তার চেয়ে বড় কথা আমরা মুসলমান এবং আমদের জীবনের লক্ষ্য আল্লাহর ইবাদতের মাধ্যমে বেহেস্তে যাওয়া। উত্তরটা মেনে নেওয়া আমার জন্য খুবই সহজ ছিল। আর এরপর থেকে প্রশ্নের ধরণ বদলাতে থাকল। আমি কেন আল্লাহকে খোদা মানব? আল্লাহর অস্তিত্বটা আসলে কি? এমনি হাজারো প্রশ্ন যার উত্তর খুজে পেতাম কুরান ও হাদিসে। চলত নিজের সাথে তর্ক-বিতর্ক।

এভাবে বছরের পর বছর চলে গেল। হাজারো চিন্তা আর বেশ কিছু মিঠা- তিতা অভিজ্ঞতা নিয়ে স্কুল-কলেজ পার করে ভার্সিটিতে উঠলাম। এত শত বাস্তবতা আমাকে শিখাতে পারে নি যে আমি বড় হয়েছি। আর তাই অন্যদের মত জীবন নিয়ে মত্ত না হয়ে আমি আগের মতই চিন্তা করতাম। সেই ছয় বছর বয়সের প্রশ্নটা আবার মাথা চাড়া দিয়ে উঠল। "আমি আর তুমি এক না কেন? আমি আমার জায়গায় দাড়িয়ে তোমাকে বুঝতে পারব না কেন?"

আমি একদিন এর উত্তর পেলাম।আসলে আমি যেই প্রশ্নে আটকে আছি তা দুটো বিষয়ের দিকে ইঙ্গিত করে: টেলিপ্যাথি ও জীবের সামষ্টিকতা। আমিই প্রথম নই যে এ ধরনের প্রশ্নের উত্তর খুজছিলাম। লেখক হুমায়ন আহমেদ ও এ নিয়ে গবেষণা করেছেন। তার প্রচুর লেখায় তার প্রমাণ পাওয়া যায়। জীবের সামষ্টিকতার ধারণা আমি মূলত সেখান থেকেই পেয়েছি। হুমায়ন আহমেদ স্যারের প্যারানরমাল উপন্যাস "পোকা" এ জীবের সামষ্টিক বুদ্ধি সম্পর্কে বলা হয়েছে। উপন্যাসটি ছিল নিম্নস্তরের প্রাণ পোকাদের বুদ্ধিবৃত্তি নিয়ে। লেখক সেখানে বলেছিলেন নিম্নস্তরের প্রাণীদের পৃথক কোনো জ্ঞান থাকে না, থাকে সামষ্টিক জ্ঞান। অর্থাৎ একটি পোকা আলাদাভাবে কোনো কিছুই জানতে পারে না, তারা যে তথ্য জানতে পারে তা সকলেই জেনে থাকে। একজনের সিদ্ধান্ত সকলেই নিয়ে থাকে। আর টেলিপ্যাথিটাও একটি প্যারাসাইকোলজিকাল তত্ত্ব যা দুই বা ততোধিক মানুষের মস্তিষ্কের মাধ্যমে যোগাযোগ করার ক্ষমতার কথা বলে।

এই দুটি তত্ত্বই বিজ্ঞান অস্বীকার করে থাকে। তবে বেশ কিছু ঘটনা এই তত্ত্বের সত্যতা প্রমাণ করে বলে দাবি করা হ্য়। এবং বিজ্ঞানও মা ও শিশুর মধ্যে টেলিপ্যাথির ব্যপারটা স্বীকার করে থাকে। যদিও এই ঘটনাগুলোর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই তবুও বিজ্ঞানের অগ্রগতির মাধ্যমে ভবিষ্যতে এমন কিছু সম্ভব হওয়াটা অসম্ভব কিছু নয়।

সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৯ দুপুর ১:৪৯
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×