
যারা ভালোবেসে গদ গদ, ভালোবেসে বিয়ে করবে বা করে ফেলেছে এমন, তাদের অনেকেই আছে বিরক্তির মাঝে, কোথায় যেন কি নেই, কোথায় যেন হচ্ছে না, কেমন কেমন, আমার মনে হয় তাদের অনেকের মাঝে সমস্যা হচ্ছে শ্রদ্ধা, ভক্তি আর বিশ্বাসে, অথচ কত ভালোবাসা, কত ভালোবাসে, উঠতে বসেতে ভালোবাসা, দিবসে দিবসে ভালোবাসা, কিন্তু সম্পর্ক টিকে থাকতে, ভালোভাবে থাকতে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাসের মাঝে লুকিয়ে থাকা অল্প ভালোবাসাই যথেষ্ট, ভালোবাসি ভালোবাসি, ভালোবাস? বলতে হয় না।
ভালোবাসা ক্যালকুলেশন করে হয় না, ভালোবাসি ব্যাস ভালোবাসি, ঘাড় তেড়ামো টাইপের, এইবার তুমি আমার হলেও বাসি না হলেও বাসি।
বার বার বলবো না, না করব জোর।
আবার কারো মন ভাঙা আর মানুষ মেরে ফেলার মধ্যে পার্থক্য মনে হয় নেই, তাই এই ক্ষেত্রে হিটলারেরে কথা ফলো করা উচিত, কথাটা কিছুটা এমন যে, তুমি কোন সিদ্বান্ত নিতে কোটিবার চিন্তা করো, কিন্তু সিদ্বান্ত নিয়ে ফেললে কোটি বাধা আসলেও পিছুপা হইয়ো না।
আমার প্রাক্তন প্রেমিকা, আমার চোখে পৃথিবীর সেরা রুপসী অথচ সুন্দর না, আপসোস!!
সে আমায় ভালোবেসেনি বললে ভুল হবে, কিন্তু শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস করে নি, ছিল না, তাই আমি তার উপচে পড়া উল্টিয়ে ফেলা হাউ কাউ মার্কা ভালোবাসা গ্রহণ করতে পারি নি।
ব্যার্থতার দায় ভার আমার কাধেও রইল আমিও অনেকটা সময় নৌকা বেয়েছি তার বয়ে যাওয়া স্রোতের অনুকূলে।
সে যে সম্পর্ক হোক না কেন ভালোবাসা টা মূর্খ্য না, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস আগে চাই, ভালোবাসা তো তার ভিতরেই লুকানো।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




