
আমি অনেক কিছু জেনেও না জেনে বসে আছি,
তুমি এসে শিখাবে বলে।
আমি অনেক কিছু ভেবে ভেবেও না ভেবে আছি,
তুমি এসে ভাবাবে বলে।
আমি অনেক ব্যথা জ্বলে জ্বলেও পুষে রেখেছি,
তুমি এসে পোষ মানাবে বলে।
আমি অনেক স্বপ্ন দেখে দেখেও দেখি না,
তুমি এসে দেখাবে বলে।
আমি সুশৃঙ্খলতার মাঝে বিশৃঙ্খল,
তুমি এসে সাজাবে বলে।
আমি নিজের রাগ খোবের সাথে ধোর্য্যও শিখি,
তুমি এসে দেখাবে বলে।
আমি ভালোবাসা বুঝেও বুঝি না,
তুমি এসে বুঝবে বলে।
.
আমি উজ্জ্বল জ্বল জ্বল নক্ষত্রের মত জ্বলে আছি,
তুমি চোখ তুলে তাকাবে বলে।
আমি উত্তপ্ত রৌদে হেটে একাকীত্ব বিকেলে ভালবাসা নিয়ে ভাবি,
তুমি আসবে, তুমি আসবে।
০৫/০৭/১৬।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




