
আজকাল অনেক কিছুই তোমায় বলতে চায় এ মন
বৃষ্টি হলে ভাবি- বলি,
চলো দুজন মিলে ভিজি কিছুক্ষণ,
ধুয়ে ফেলি সব অভিমান,
কিন্তু বলা হয়ে উঠে না।
যখন পূর্ণিমা আকাশে, ভাবি বলি
চলো না জ্যোৎস্না মাখি, হাতে হাত রেখে,
কিন্তু বলা হয়ে উঠে না।
যখন মৃদু হাওয়া বয়ে যায় বিকেলে,
ভাবি বলি চলো না ছাদে, তুমি গান গাইবে আমি শুনবো,
কিন্তু, বলা হয়ে উঠে না।
যখন তোমার দুচোখ ভেসে উঠে আমার দুচোখে,
ভাবি বলি তোমায় অনেক ভালোবাসি, অনেক,
তুমি কি বুঝো??
কিন্তু বলা হয়ে উঠে না।
বলা হয়ে উঠে না,
আই এম দ্যা ওয়ান হু সেন্ড বাই গড টু লাভ ইয়ু,
আই এম দ্যা ওয়ান হু কেন ডাই ফর ইয়ু,
আই এম দ্যা ওয়ান হু ক্রিয়েটেড ফর ইয়ু, নট অনলি দ্যা ওয়ার্ল্ড বাট অলসো হেভেন।
কিন্তু বলা হয়ে উঠে না, জানি হয়ে উঠবেও না কোনদিন।
অভিমানে দিন কেটে মাস, মাস কেটে বছর, বছর ফেরিয়ে বছর, তুমি আমি যেনো এক আলোকবর্ষ দূরে।
১৩/০৩/১৬
মগবাজার।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




