
সে হঠাত হঠাত আসে,
আমি বুঝি সে ভালবাসে।
সে বুঝায়- ভুল হয়েছে,
আমি বুঝি।
সে বুঝায়- সংসার বাচ্চাকাচ্ছা,
আমি বুঝি।
সে বুঝায়- অন্যায় আবদার,
আমি তাও বুঝি।
সে বুঝায় ফেলে আসা দিনের কথা,
আমি বুঝি।
সে বুঝায় ভালবাসা, মায়া,
আম বুঝি।
সে ভুল ভাল যা-ই বুঝায়,
আমি তা-ই বুঝি।
সে হঠাত বলে চলে যাবে -ভালবাসে না,
এই আমি যে তা বুঝি না।
সে হঠাত হঠাত আসে,
আমি ভাবি; বুঝি সে ভালোবাসে!!
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




