
ভালোবাসা তো দিবে না মনে হয়
আচ্ছা কষ্ট দিবে তো??
তারপরও তো ভাববো কিছুতো দিবে।
প্রতিদিন আমায় তুমি একটু কষ্ট দিও,
প্রতিদিন তোমায় আমি এক খানা কবিতা দিবো।
কষ্ট ছাড়া যে কবিতা আসে না।
মনের ক্যানভাসেও কবিতা ভাসে না।
আমার ক্যানভাস জুড়ে যে তুমি,
খালি করে দিবে??
পারবে তুমি?
তোমায় যে বড্ড ভালোবাসি আমি।
১৭/১০/১৪।
আগারগাঁও, তালতলা।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




