
আচ্ছা,
তাহলে শত শত দিন কি শুনেছিলাম আমি?
রোজ ডানা ঝাঁপটে ঝাঁপটে একটু একটু করে তোলা খড় কুটোর ঐ ঘর?
তা কি সত্যি বেঁধেছিলে তুমি?
নাকি সব কল্পনার কল্পিত মিথ্যা?
কেন? সমুদ্র পাড়ি দিয়ে সাঁতরিয়ে সাঁতরিয়ে এসেছি,
আমার ঐ লাল টকটকে চোখ দেখে বুঝ নি?
নাকি ভালবাসা না ভেবে ভেবেছ দুর্বলতা?
বিশ্বাস করতে কষ্ট হয়, এমনও হয়?
তাহলে কি সবি মিথ্যে ছিল?
তাহলে কি চোখের আড়াল হলে মনেরও আড়াল?
নাকি, চোখের আড়াল মানে প্রিয়জনও বদল?
আর বিশ্বাস ?
বিশ্বাসের কি করব আমি?
সেকি শব্দ ছাড়া কিছু নয়?
তাহলে কি আমি অতীত অভাগা?
নাকি ভবিষ্যতে বেঁচে যাওয়া বিধাতার রহমত?
অনুতাপের বিন্দু মাত্র পানিও কি তোমার চোখে নেই?
এখন আমাকে দেখে যদি তোমার অসুখী ভাব আসে,
তবে অতীতে কেন মনে হয়েছিল আমায় ভবিষ্যতের সুখ?
দিন শেষে নিজের কাছে একটি-ই প্রশ্ন,
শেষ দিনের শেষ সিদ্ভান্ত শ্রেয় নয় কি?
বুকে হাত রাখা উত্তর আসে, হা।।
২২/১২/১৪।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




